somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ জেন আয়ার (২০১১); যেখানে নারীর জীবন সংগ্রাম এবং প্রেম এক সূত্রে গাঁথা

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আঠারো শতকের জনপ্রিয় ঔপন্যাসিক শার্লট ব্রণটি। তার লেখা ‘জেন আয়ার’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৭ সালে। জনপ্রিয় এই উপন্যাসটি থেকে ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয়। ২০১১ সালেও পুনরায় নির্মিত হয় ছবি। আর আজকের আলোচনা এই ছবিটি নিয়েই।

১২০ মিনিট ব্যাপ্তি ছবিটির কাহিনী আবর্তিত হয় দশ বছর বয়সী জেন আয়ারকে ঘিরে। খুব ছোটবেলায় টাইফয়েডে বাবা মাকে হারানোর পর মামা জেনের দেখাশোনার দায়িত্ব নেয়। কিন্তু মামা মারা যাবার পর ছোট্ট জেনের জীবনে আঁধার নেমে আসে। মামী আর মামাতো ভাই বোনের অত্যাচারে জেনের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এক সময় জেনের মামী তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। এরপর আর খোঁজ খবর রাখেনা তার কেউ। অনেক চড়াই উৎরাই পেরিয়ে জেন স্কুলের গণ্ডি পেরোয়। বোর্ডিং স্কুলে শিক্ষকতাও করে দুই বছর। কিন্তু জীবনকে অন্যভাবে উপভোগ করতে চায় জেন। তাই দূরে এক বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেয় জেন। পালিত সেই বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে গিয়েই তার বাবার প্রেমে পড়ে যায় জেন। ঘটনা মোড় নেয় আরেকদিকে।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিয়া ওয়াসিকোসকা যিনি একজন অস্ট্রেলিয়ার বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী। মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে থাকেন তিনি। তবে এলিস ইন ওয়ান্ডারল্যান্ড ছবিতে অনবদ্য অভিনয়ের পর ক্লাসিক সাহিত্যের এই ছবিতে কাজের অফার পান। পরিচালক ভুল করেননি। জেন চরিত্রটি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন মিয়া। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করা মাইকেল ফাসবেনডার, জেমি বেল, জুডি ডেঞ্চ সহ সকলের অভিনয় চোখে লেগে থাকার মত।

ভালো লেগেছে শিল্প নির্দেশনা এবং পোশাক ও রূপসজ্জার ব্যাপারও। অসাধারণ ছিল সঙ্গীতায়জন। তবে চিত্রনাট্যের প্রতি আরেকটু নজর দেওয়া দরকার ছিল। কেউ যদি উপন্যাসের সাথে ছবিটি মেলাতে চান তবে কিছুটা হতাশ হতে হবে। মূল কাহিনী থেকে সরে গিয়ে একটু অন্যভাবে উপস্থাপন করতে গিয়ে পরিচালক মেসাকার অবস্থা করে ফেলেছেন কোথাও কোথাও। তবে যারা একটু ভিন্ন ধারার ছবি পছন্দ করেন তাদের জন্য অবশ্যই উপভোগ্য বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে জেতা জেন আয়ার ছবিটি।

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×