somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউ – চেতন ভগতের ‘ওয়ান ইন্ডিয়ান গার্ল’ (এশিয়ান উপমহাদেশের কর্মজীবী নারীদের প্রতিচ্ছবি)

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত বছরের অক্টোবরে প্রকাশিত হয় ভারতীয় লেখক চেতন ভগতের সপ্তম উপন্যাস ‘ওয়ান ইন্ডিয়ান গার্ল’। মূলত এক ভারতীয় তরুণীর জীবনকে ঘিরে উপন্যাসের কাহিনী রচিত হলেও এতে এশিয়ান উপমহাদেশের কর্মজীবী নারীদের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।

রূপা পাবলিকেশন্স থেকে প্রকাশিত ২৭২ পৃষ্ঠার এই বইটির কাহিনী আবর্তিত হয় রাধিকা মেহতা নামের এক তরুণীকে ঘিরে। ভারত থেকে গ্রাজুয়েশন শেষ করে নিউইয়র্কে ব্যাংকে চাকরির সুযোগ পায় রাধিকা। সেখানেই পরিচয় হয় দেবাশিসের সাথে। বন্ধুত্ব থেকে রূপ নেয় প্রেমে। প্রথম প্রথম সব কিছু ঠিক থাকলেও দুই বছরের মাথায় দেখা দেয় সমস্যা। বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করা দেবাশিস যখন দেখে তার ভালোবাসার মানুষটির বেতন এবং বোনাস তার থেকে তিন গুণ বেশী তখন সেটা সহ্য করতে পারে না দেবাশিস। কালক্রমে দেখা যায় আরও সমস্যা। যদিও লোভনীয় চাকরিটা ছাড়তেও এক সময় রাজী হয় রাধিকা, শুধুমাত্র তার ভালোবাসার মানুষটিকে কাছে রাখার জন্য। কিন্তু কোন কিছুই দমিয়ে রাখতে পারে না দেবাশিসকে। পরবর্তীতে দুঃখ কষ্ট ভোলার জন্য বদলি হয়ে হংকং চলে আসে রাধিকা। কাহিনী মোড় নেয় আরেকদিকে।

রাধিকার মত সফল কর্মজীবী নারীর জীবনেও যে সমস্যার অন্ত নেই সেটাই সুন্দর এবং সুচারু ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। এশিয়ান উপমহাদেশের নারীদের অবস্থা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় যে, মেয়ে পড়াশোনা করা অবস্থায় তাকে পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়, তার উজ্জ্বল ক্যারিয়ারও তখন ম্লান হয়ে যায়। আবার কোন নারী যদি তার স্বামী অথবা প্রেমিকের চেয়ে বেশী রোজগার করে তবে তা নাকি ঐ স্বামী অথবা প্রেমিকের জন্য হয়ে যায় মানহানিকর। আবার কোন অ্যারেঞ্জ ম্যারেজ হলেও পাত্র পিছিয়ে যায় বিয়ে না করার জন্য। আর কারণ ঐ একটাই, বউয়ের রোজগার কোনক্রমেই তার চেয়ে বেশী হওয়া চলবে না। বিয়ের পরও সমস্যার অন্ত নেই কর্মজীবী নারীদের। বাচ্চা জন্মের পর তাদের দমিয়ে রাখা হয়। শুধু বাচ্চার দেখভালের ছুতো দিয়ে তাদের কাজ করার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়। এমনই সব থিম নিয়ে ‘ওয়ান ইন্ডিয়ান গার্ল’ বইটি।

অসাধারণ এই বইটি সকল বইপ্রেমীদের পড়াই বাঞ্ছনীয় বোধ করি, আর নারীদের তো অবশ্যই। নারী সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেবার মত একটি বই এটি।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×