somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ – Wonder Woman (অ্যাকশনে ভরপুর নারীকেন্দ্রিক অসাধারণ এক মুভি)

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নারী ‘সুপার ওম্যান’ কেন্দ্রিক ছবি হলিউডে খুব কম হয়। হয়তো দর্শক পুরুষ সুপার হিরো দেখতে অভ্যস্ত বলে নারী কেন্দ্রিক ছবি নির্মাণে সাহস পায় না পরিচালক। তবে সুপার ওম্যান ঘরানার ছবিও যে দর্শকপ্রিয়তা পেতে পারে তার জলজ্যান্ত প্রমাণ গত ২ জুনে মুক্তি পাওয়া Wonder Woman ছবিটি।

বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাসটার সিনেমাসে থ্রিডিতে উপভোগ করতে পারবেন ছবিটি। ১২৫ মিনিট ব্যাপ্তি ছবিটির পরিচালকও একজন নারী। প্যাটি জেঙ্কিন্স পরিচালিত ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গ্যাল গ্যাডট। এর আগে গত বছর মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ সিনেমায় দেখা গেছে তার ওয়ান্ডার উইম্যানের অল্প স্বল্প ঝলক। তবে Wonder Woman ছবিটিতে মিস গ্যাডটের চরিত্রকে পরিপূর্ণ ভাবে প্রকাশ করা হয়েছে।

ওয়ান্ডার উইম্যান ছবির কাহিনী আবর্তিত হয় থেমিস্কিরা দ্বীপে বসবাসকারী অ্যামাজন সম্প্রদায়কে নিয়ে যেখানে শুধু নারীদের বসবাস। দেবতা জিউসের আশীর্বাদে সেখানে নারীদের গর্ভে শুধুমাত্র কন্যা শিশুর জন্ম হয়। দ্বীপের প্রিন্সেস ডায়ানা। তার মা কখনো চায়নি যে তার মেয়ে যুদ্ধ করে। কিন্তু ভেতরের যোদ্ধা মন কখনো দমিয়ে রাখতে পারেনি তাকে। বড় হবার সাথে সাথে যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে সে। আর যুদ্ধবিদ্যায় পারদর্শী হবার লক্ষ্য একটাই। যুদ্ধের দেবতা এরিসকে পরাজিত করা। পুত্র এরিস পিতা জিউসের সাথে যুদ্ধে পরাজিত হয়ে আবার যুদ্ধ ঘোষণা দেয়। এরিসকে পরাজিত করার উদ্দেশ্যে জিউস অ্যামাজন সম্প্রদায়কে প্রতিষ্ঠা করেন এবং বার্তা দিয়ে যান যে এরিসকে পরাজিত করবে একজন অ্যামাজনিয়ান। সেই অ্যামাজনিয়ান আর কেউ নন, স্বয়ং ডায়ানা। পৃথিবীর সকল মানুষ থেকে দূরে সেই বিচ্ছিন্ন দ্বীপে একদিন ঢুকে পড়ে মানুষ। আর তার থেকেই ডায়ানা শুনতে পায় পৃথিবীর যুদ্ধ বিগ্রহ আর নিষ্পাপ মানুষের মৃত্যুর খবর। পৃথিবীর মানুষগুলোকে রক্ষা করতেই থেমিস্কিরা দ্বীপ থেকে বেরিয়ে পড়ে ডায়ানা। কিন্তু মানুষকে রক্ষা করতে গিয়ে যে কি চমক অপেক্ষা করে তার জন্য তা হয়তো ডায়ানা নিজেও আঁচ করতে পারেনি।

ছবিতে অভিনয়ের কথা বললে বলতে হয় সবাই মন প্রাণ ঢেলে অভিনয় করেছেন। ডায়ানা চরিত্রে অভিনয় করা গ্যাল গ্যাডটের অভিনয় ছিল নজরকারার মত। অবশ্য চরিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। ২০০৪ সালে মিস ইসরায়েল হয়ে মিস ইউনিভার্সে অংশগ্রহণকারী গ্যাডটকে নিয়ে অনেকে সন্দিহান ছিল চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন কিনা। কিন্তু ২০ বছর বয়সেই সামরিক বাহিনীতে যোগ দেওয়া এই অভিনেত্রী প্রতিটি দৃশ্যে নিজের মুনশিয়ানা যথাযথ ভাবে ফুটিয়ে তুলেছেন। ছবিতে স্টিভ ট্রেভরের চরিত্রে অভিনয় করা ক্রিস পাইন সহ রবিন রাইট, ড্যানি হাস্টন প্রমুখ সকলের অভিনয় ছিল মনে গেঁথে থাকার মত।

ছবির শিল্প নির্দেশনা, পোশাক – সাজসজ্জা, অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে একটা পারফেক্ট কম্বো।

সর্বোপরি বলতেই হয় Wonder Woman একটি মাস্ট ওয়াচ এবং পয়সা উসুল ছবি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:১০
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×