somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউ – শামসুর রাহমানের উপন্যাস ‘অদ্ভুত আঁধার এক’

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবনে নানান লেখকের নানান ধরণের বই পড়া হলেও স্কুলের বাংলা পাঠ্যপুস্তক ছাড়া শামসুর রাহমানের লেখা আর পড়া হয়নি কেন জানি। এমনিও সব ধরনের বই পড়লেও কবিতার বই খুব একটা পড়া হয় না। বাসায় ‘শামসুর রাহমান রচনাবলী – ৩’ বইটা বুক শেলফে পড়ে ছিল প্রায় আট বছরের মত। কোন এক প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে পাওয়া বইটা। কখনো উল্টে পাল্টেও দেখা হয়নি বইটা। এবারের ঈদে (অথবা ইদে) বাসায় আসার পর কি মনে করে যেন শেলফ থেকে বইটা বের করে হাতে নিলাম। নেড়েচেড়ে দুই চারটা কবিতা পড়লাম। এরপর পড়তে থাকলাম তাঁর লেখা প্রবন্ধগুলো। তাঁর একমাত্র প্রবন্ধের বইয়ের রসালো রচনাগুলো বিভিন্ন সাহিত্যিক, লেখক সমাজ এবং নিজের সাহিত্যজীবনের কথাই তুলে ধরেছেন বেশ সাবলীল মুগ্ধকর ভাষায়।

বইটিতে ‘অদ্ভুত আঁধার এক’ নামের একটি উপন্যাসও আছে। এক পাতা দুই পাতা পড়তে পড়তে পুরো উপন্যাসে মজে গেলাম। গোগ্রাসে গিলতে থাকলাম উপন্যাসখানা। মুক্তিযুদ্ধের সময়টাকে ধারণ করে অসাধারণ লেখনী। কবি শামসুর রাহমান যে তাঁর কবিতার সাথে উপন্যাস রচনায়ও পরিপূর্ণ রূপে পারদর্শী ছিলেন সেটা এই উপন্যাস না পড়লে বুঝতাম না।

২০০০ সালে বই আকারে প্রকাশিত ‘অদ্ভুত আঁধার এক’ উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে সাংবাদিক নাদিম ইউসুফকে ঘিরে। পঁচিশে মার্চ রাতে পাকসেনাদের অতর্কিত আক্রমণে যখন ঢাকা আক্রান্ত নাদিম তখন তার স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে ঢাকা থেকে পালিয়ে নিজ গ্রামে আসেন। পাকিস্তানের সংবাদপত্রে কাজ করা নাদিম গ্রামে আসার পর পড়ে যায় দোটানায়। নাদিম কি ঢাকায় ফিরে গিয়ে আবার সেই পাকিস্তানি সংবাদপত্রে যোগদান করবে ? নাকি বোনের কথা মত মুক্তিযুদ্ধের ট্রেইনিং এ ভারতে গমন করবে? একদিকে পরিবারের ভাত কাপড়ের যোগানের দায় অন্যদিকে দেশকে শত্রুমুক্ত করার আকাঙ্ক্ষা।

মুক্তিযুদ্ধের সময়কে উপজীব্য করে রচিত হলেও একে পরিপূর্ণ মুক্তিযুদ্ধের উপন্যাস বলা যাবে না। কারণ যুদ্ধের চেয়ে নাদিমের ব্যাক্তিগত জীবন এবং তার অতীতের ফ্ল্যাশব্যাককে বেশী ফোকাস করা হয়েছে। একে একাধারে আত্মজীবনীমূলক উপন্যাস বললেও ভুল হবে না। কারণ নাদিমের চরিত্রের সাথে শামসুর রাহমানের একাত্তরের সময়কার মিল লক্ষণীয়। শুধু তাই নয়, মিল পাওয়া যায় নাদিমের শিক্ষাজীবন, কর্মজীবন এমন কি সাংসারিক জীবনের সাথেও।

নেটে ঘেঁটে দেখলাম শামসুর রাহমানের লেখা উপন্যাসের সংখ্যা মাত্র চারটি। ‘অদ্ভুত আঁধার এক’ পড়ার পর এখন বাকি তিনটি উপন্যাসও পড়ার তীব্র লোভ হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:০১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×