somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরেই তৈরি করুন মজাদার চাইনিজ আইটেম

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূলত বাইরেই আমরা চাইনিজ আইটেমগুলো খেয়ে থাকি। তবে ঘরের উপকরণ দিয়েই সহজে তৈরি করে ফেলতে পারেন ভিন্ন স্বাদের চাইনিজ খাবার। চলুন দেখে নেওয়া যাক রেসিপি গুলো-

১) ভেজিটেবল ফ্রায়েড রাইস



উপকরণ - বাসমতি অথবা কালোজিরা চাল ২ কাপ, চিংড়ি ১ কাপ, ডিম ২ টি, তেল ২ টেবিল চামচ ,আদা বাটা ১/২ চা চামচ, মটরশুটি ১ কাপ, গাজর ও বরবটি কিউব করে কাটা ১ কাপ, সয়া সস ১ চা চামচ,পেয়াজ কুচি ২ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, লবন পরিমান মত।

প্রণালী – প্রথমে চাল সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার ফ্রাই প্যানে তেল গরম করে এতে ফেটানো ডিম দিয়ে খুব ঘন ঘন নেড়ে ঝুরি ঝুরি করে ভেজে আলাদা করে তুলে রাখুন। ঐ প্যানেই অল্প তেল দিয়ে পেয়াজকুচি আর আদা বাটা দিন। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে মটরশুটি, সেদ্ধ গাজর ও বরবটি এবং চিংড়ি দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তারপর ভাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এতে সয়া সস, গোল মরিচ দিন। কিছুক্ষণ নেড়ে চেড়ে স্বাদ মত লবন দিন। এরপর তুলে রাখা ভাজা ঝুরি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে আরো ১/২ মিনিট ভেজুন। হালকা আঁচে ঢেকে দিয়ে ৫ মিনিট রাখুন। চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস।

২) চিকেন সিজলিং



উপকরণ - চিকেন ১ টা, ডিম ১ টা, গোলমরিচ গুড়া ১/২ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ, আদা বাটা ১/২ চা চামচ, কাঁচামরিচ ১/২ চা চামচ, ক্যাপসিকাম কুঁচি ১/২ কাপ, পেয়াজ কুঁচি ১/২ কাপ, চিলি সস ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ,লবন স্বাদ মত, তেল ৩ টেবিল চামচ।

প্রণালী - প্রথমে চিকেন ছোট ছোট কিউব করে কেটে ফেটানো ডিম, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, সয়াসস দিয়ে মেরিনেট করে রাখুন ২ ঘণ্টা। ২ ঘণ্টা পর ডুবো তেলে ভেজে তুলুন চিকেন গুলোকে। এবার প্যানে তেল দিয়ে আদা বাটা, কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচ দিয়ে নাড়তে থাকুন। ৩-৪ মিনিট ভেজে এর মধ্যে ক্যাপসিকাম আর পেয়াজ দিয়ে দিন। কিছুক্ষন নেড়ে চেড়ে চিকেন গুলো দিয়ে দিন। এবার এর মধ্যে দিয়ে দিন চিলি সস, টমেটো সস এবং সয়াসস। ঠাণ্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলে প্যানে দিয়ে দিন। নাড়তে থাকুন ঘুরিয়ে ঘুরিয়ে। মাখামাখা হয়ে এলে চুলা বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন।


৩) চিকেন শাসলিক



উপকরণ - হাড় ছাড়া মুরগির মাংস কিউব করে কাটা ২ কাপ লাল, সবুজ এবং হলুদ রঙের ক্যাপসিকাম ৩টি, পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, সয়া সস ১ চা চামচ,টমেটো সস ২ টেবিল চামচ,অলিভ অয়েল ১ টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো, শাসলিক কাঠি ৪ টা।

প্রণালী – প্রথমে ম্যারিনেট করতে মুরগীর মাংসের সাথে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সয়াসস, টমেটো সস মিশিয়ে দুই ঘণ্টা রেখে দিন। দুই ঘণ্টা পর শাসলিকের কাঠিতে প্রথমে একটি মুরগীর টুকরা গাঁথুন। তারপর একে একে ক্যাপসিকাম ও পেঁয়াজ টুকরা গাঁথুন। তারপর আবার চিকেনের টুকরা গেঁথে নিন। এইভাবে শাসলিক তৈরি করে নিন। এবার ওভেনে ২২৫ ডিগ্রি তাপমাত্রায় ২০ মিনিট গ্রিল করে নিন। ওভেন না থাকলে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে সাসলিক গুলো হালকা আঁচে সোনালী করে ভেজে নিন।

৪)চিকেন মাঞ্চুরিয়ান



উপকরণ – হাড় ছাড়া মুরগির মাংসের টুকরা দেড় কাপ, কিউব করে কাটা পেঁয়াজ , লাল , সবুজ , হলুদ ক্যাপসিকাম দেড় কাপ, মরিচ গুঁড়া আধা চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, ময়দা ২ টেবিল চামচ,আদা বাটা আধা চা চামচ, কর্ন ফ্লাওয়ার ২ চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ডিম ১ টি, লবন পরিমাণ মতো, তেল পরিমাণ মতো।

প্রণালী - মুরগির মাংস কেটে ধুয়ে নিয়ে তাতে কর্ণ ফ্লাওয়ার, লবন, গোল মরিচের গুঁড়া, ময়দা , সয়া সস ও ফেটানো ডিম দিয়ে ভালভাবে মাখিয়ে নিন। প্যানে মাঝারি আঁচে তেল গরম করে মাংসের টুকরা হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। এবার প্যানে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি , ক্যাপসিকাম কুঁচি, আদা কুঁচি , রসুন কুঁচি দিয়ে হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন। এবার একে একে বাকি সয়া সস , লবন , চিনি, গোল মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট দিন ও ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এবার এতে চিকেন দিয়ে ৫ মিনিট রান্না করুন। ১/৪ কাপ পানিতে ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার মিশিয়ে চিকেন এর মধ্যে দিয়ে আবার ২-৩ মিনিট রান্না করুন । চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×