somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলোতে প্রকাশিত বাবু সিরিজের কমিকস ‘তেরে মেরে ডাণ্ডা’, যেখানে প্রকাশ পেয়েছে নারী নির্যাতনকে উৎসাহিত করার প্রতীকী

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৩০ আগস্ট প্রথম আলোতে ‘ঈদ উপহার’ নামে ১৬ পৃষ্ঠার একটি ক্রোড়পত্র প্রকাশ পেয়েছে যেখানে ১৫ নম্বর পৃষ্ঠায় কার্টুনিস্ট শাহরিয়ারের জনপ্রিয় চরিত্র ‘বাবু’কে নিয়ে একটি কমিকস প্রকাশিত হয়েছে।



কমিকসের কাহিনী এরকম যে, রাস্তায় ট্র্যাফিক জ্যামে বাবু যখন সিগন্যালের অপেক্ষায় ছিল ঠিক তখন গলায় সাপ পেঁচিয়ে এক বেদেনী বাবুর কাছে ৫০০ টাকা দাবী করে বসে। বাবু টাকা দিতে অস্বীকার করায় বেদেনী সাপটি বাবুর কোলে ছেড়ে দেয়। প্রথমে ভয় পেলেও পরে বাবু সাপটি গলা টিপে মেরে লাঠি বানিয়ে রাস্তায় বেদেনীকে প্রহার করতে উদ্যত হয়ে বেদেনীর পিছে দৌড় লাগায়।

আপাত দৃষ্টিতে এটাকে মজার মনে হলেও রূপক ভাবেই কিন্তু এখানে নারী নির্যাতনের ব্যাপারটাকেই উৎসাহিত করা হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, শহরে হিজড়া এবং বেদেনীদের পথচারীদের কাছ থেকে টাকা আদায় করা নতুন কিছু নয়। তবে বেদেনীরা পথচারীদের কাছ থেকে এইভাবে ৫০০ টাকা চেয়ে বসে এমনটা কখনো দেখিনি। আবার বাক্স বন্দী অথবা হাতে পেঁচানো সাপ পথচারীদের গায়ে ছেড়ে দেবার ঘটনাও কখনো দেখিনি। তবে কমিকসে সবচেয়ে বিরক্তিকর এবং হীন লেগেছে লাঠি নিয়ে বেদেনীকে মারতে রাজপথেই তার পিছে পিছে দৌড়ানো। এখানে কি নারী নির্যাতনকেই প্রতীকী অর্থে প্রকাশ করে সেটাকে উৎসাহিত করা হয়নি?

একজন কার্টুনিস্ট তার কমিকসের মাধ্যমে পাঠককে বিনোদিত করে তোলেন। কিন্তু তাকে এটাও মাথায় রাখতে হবে যেন বিনোদনের নামে সেটা যেন সামাজিক অবক্ষয়ে রূপ না নেয়। অন্যান্য পেশার মানুষের মত একজন কার্টুনিস্টের সমাজের প্রতি দায়বদ্ধতাও নেহায়েত কম নয়। সেখানে শাহরিয়ারের মত একজন জনপ্রিয় কার্টুনিস্টের কাছে এমন কমিকস আশা করা যায় না। এখানে একজন নারীকে প্রহার করতে উদ্যত হওয়া না দেখিয়েও কমিকসটি অন্যভাবেও প্রকাশ করা যেত।

এবার আসি প্রথম আলোর প্রসঙ্গে। প্রথম আলোর মত এমন জনপ্রিয় একটি পত্রিকা যারা কিনা এসিড দগ্ধদের সহায়তা, বন্যার্তদের সহায়তা কিংবা মেধাবীদের বিভিন্ন সময়ে আর্থিক ভাবে সহায়তা করে থাকে অথবা প্রতি সপ্তাহে ‘নারীমঞ্চ’ নামের পাতায় নারীদের সাফল্য, ঘুরে দাঁড়াবার সংবাদ প্রকাশ করে থাকে। সেখানে তারা কিভাবে ঈদ উপহারে এমন একটি কমিকস প্রকাশ করে যেখানে নারী নির্যাতনকেই উৎসাহিত করা হচ্ছে?
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৬
২৪টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×