somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিন্ন স্বাদের মজার চারটি ডেজার্টের রেসিপি

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাসায় প্রায়ই টুকটাক রান্নাবান্না করা হয়। নতুন নতুন আইটেম রান্না করার পাশাপাশি নিরীক্ষা করে ভিন্ন ধরণের আইটেমও রান্না করা হয় আমার। কিন্তু রান্নার পর খাবারের রেসিপি লেখাটা সেই মাপের বিরক্তিকর একটা জিনিস। আর তাই অনেকদিন হল সামুতে রেসিপি দেই না। আর তার একমাত্র কারণ রেসিপি লেখার আলসেমি। তবুও আজ চারটি ভিন্ন ধরণের ডেজার্টের রেসিপি দিলাম। আশা করি সবার ভালো লাগবে। বাসায় ট্রাইও করে দেখবেন।

এগ কাস্টার্ড – এই ডেজার্টটি মূলত চাইনিজ আইটেম। খুব সহজে এবং অল্প কিছু উপকরন দিয়ে স্বল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন এটি।



উপকরণ – দুধ ১ লিটার, ডিম ৪ টি, চিনি ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, ড্রাই ফ্রুট এবং ক্রিস্টাল জেলো ইচ্ছেমত।

প্রণালি – এক লিটার দুধ জ্বাল দিয়ে আধা লিটার করে নিন। এবার এতে চিনি দিয়ে ভালো ভাবে মেশান। বেকিং পাউডার অল্প পানিতে গুলিয়ে দুধে মেশান। এবারে ডিম ফেটিয়ে আসতে আসতে ঘুরিয়ে ঘুরিয়ে দুধে দিন। ভ্যানিলা এসেন্স ছড়িয়ে নাড়ুন। হালকা আঁচে চুলায় দশ মিনিট রাখুন। ঠাণ্ডা করে পছন্দ মত ড্রাই ফ্রুট এবং ক্রিস্টাল জেলো মিশিয়ে পরিবেশন করুন।

বেকড লেয়ার সন্দেশ সেমাই – এটা আমার একটা সিগনেচার রেসিপি। একটু ঝামেলার হলেও খেতে কিন্তু দারুন। রেসিপিটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল।



উপকরণ – ছানা তিন কাপ, ডিম ২ টি, গুঁড়ো দুধ ১ কাপ, গাজর কুঁচি ১ কাপ, সেমাই ১ কাপ, চিনি ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ।

প্রনালি – প্যানে ছানা, ফেটানো ডিম এবং চিনি দিয়ে ভালো ভাবে নাড়ুন। ঝুরাঝুরা হলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। এবার অন্য একটি প্যানে ঘি গরম করে সেমাই দিয়ে ভাজুন। এবার এতে গাজর কুঁচি দিয়ে ভালো করে নাড়ুন। গাজর এবং সেমাই এক সাথে মিশে গেলে এতে গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে পানি শুকিয়ে যাবার আগ পর্যন্ত চুলায় রাখুন। নামানোর আগে গরম মশলা গুঁড়া ছিটিয়ে ঠাণ্ডা করে নিন। এবারে ওভেনপ্রুফ ডিশে অর্ধেক ছানার মিশ্রণ দিন। তার উপর সেমাইয়ের মিশ্রণটি দিন এবং সবার উপরে আবার বাকি ছানার মিশ্রণ দিয়ে ওভেনে ১৮০ ডিগ্রী তাপমাত্রায় ২০ মিনিট বেক করুন। ওভেন থেকে নামিয়ে ঠাণ্ডা করে কেটে পছন্দ মত করে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের ডেজার্ট বেকড লেয়ার সন্দেশ সেমাই।

আলুর জিলাপি – ময়দা দিয়ে বানানো জিলাপি তো অনেক খেলেন। এবার একটু ভিন্ন স্বাদের আলুর জিলাপি ট্রাই করে দেখেন।



উপকরণ –

ক. জিলাপির জন্যঃ মাঝারি আকারের সেদ্ধ আলু ৪ টি, ময়দা এক কাপ, ঘন তরল দুধ ১ কাপ, ডিম ১ টা, চিনি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য।

খ. সিরার জন্যঃ চিনি ২ কাপ, পানি ২ কাপ, দারচিনি ও এলাচ ২/৩ টি।

প্রনালি – গরম দুধ দিয়ে ময়দা ময়ান করে নিন। এবার সেদ্ধ আলু চটকে ময়দার সাথে ভালো করে মেশান। একে একে ফেটানো ডিম, চিনি এবং ঘি মিশিয়ে ময়ানটি ছোট ছোট টুকরা করে নিন। এবার টুকরোগুলো লম্বা লম্বা করে পেঁচিয়ে নিন জিলাপির মত। ডুবো তেলে হালকা বাদামী করে ভেজে তুলুন। অন্য একটি পাত্রে পানি, চিনি এবং দারচিনি – এলাচ দিয়ে ঘন সিরা বানিয়ে জিলাপিগুলো সিরায় ভিজিয়ে পরিবেশন করুন।

ফ্রুট কাস্টার্ড – খুব কমন একটা খাবার এই ফ্রুট কাস্টার্ড। কিন্তু বাসায় যদি একটু সময় নিয়ে বানিয়ে ফেলেন তবে ঘরোয়া খাবার বাদ দিয়ে বাইরে কেন খাবেন ফ্রুট কাস্টার্ড?



উপকরণ - দুধ ১ কেজি, চিনি ১ কাপ, কাস্টার্ড পাউডার ১ কাপ, পছন্দমত ফল কিউব করে কাটা ২ কাপ, কাজুবাদাম কুঁচি আধা কাপ, বিভিন্ন রঙের ক্রিস্টাল জেলো সাজানোর জন্য।

প্রণালি- অর্ধেক দুধের সাথে কাস্টার্ড পাউডার ভাল করে মিশিয়ে নিন। এবার একটি পাত্রে বাকি দুধ ও চিনি মিশিয়ে চুলায় ভাল করে ফুটিয়ে নিন। চিনি দুধের সাথে মিশে গেলে তাতে দুধে মেশানো কাস্টার্ড পাউডার গোলা দিয়ে সমানে নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দুধের সাথে সব ফলের টুকরা মিশিয়ে দিন। এরপর বাটিতে ঢেলে দিন। একটু ঠাণ্ডা হলে কাস্টার্ডের বাটি ফ্রিজে রেখে দিন। পরিবেশন করার সময় উপরে ক্রিস্টাল জেলো কুচি ছড়িয়ে পরিবেশন করুন ফ্রুট কাস্টার্ড।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×