
দুটি শরীরের দূরত্ব মাত্র আধা সেন্টিমিটার অথচ এক সময়ের ভালোবাসার মানুষটি বুঝতে পারছে না যে তার প্রেমিক ভালো নেই।
বার বার প্রতারিত হলে কেই বা ভালো থাকে?
২) অভ্যাস

একাকী থাকায় আর ভয় জাগে না তার মনে, কেউ কাছে আসতে চাইলে জাগে।
পাছে যদি আবার অভ্যাসে পরিণত হয়ে যায় !
৩) সুখ

সারাটা দিন ছেলেটা হাসি মুখে থাকে।
সবাইকে জানান দেয় সে খুব সুখে আছে।
৪) শেষ বিদায়

বিদায়ের আগে দু'জন দু'জনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছিল। যাবার আগে পেছন ফিরে দু'জন দু'জনের দিকে তাকিয়ে হালকা করে হেসেছিল।
কে বুঝেছিল এটাই তাদের শেষ আলিঙ্গন, শেষ বিদায় !
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




