somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু থেকে আমার নিখোঁজ হওয়ার আখ্যান এবং বর্তমান আপডেট

৩০ শে জুন, ২০২৩ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঈদ মোবারক সামুবাসী। সবাই আছেন কেমন? আমাকে মনে আছে? নাকি ভুলে গিয়েছেন? পুরো ১ বছর ৪ মাস ১৫ দিন পর সামুতে লিখতে বসলাম। শেষ লিখেছিলাম সেই ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারিতে। এর মধ্যে অবশ্য বিচ্ছিন্ন ভাবে সামুতে ঢুঁ মেরেছি। সামনে পাওয়া লেখাগুলো পড়েছি; আবার চলে গিয়েছি। আসলে প্রচণ্ড রকমের ব্যস্ততার কারণে সামুতে আর লেখালেখি করা হয়ে উঠছিলো না। এর মাঝে বিচ্ছিন্নভাবে অবশ্য টুকটাক নিউজপেপার এবং ম্যাগাজিনের জন্য লিখেছি কিন্তু সামু থেকে একদমই গায়েব ছিলাম।

২০২২ সালে কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আগের বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে আরেকটি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। নতুন প্রতিষ্ঠানে যোগদান করে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের জন্য আলাদা করে সময় বের করাটাই দুষ্কর ছিল আমার জন্য। একদম যেন হাঁপিয়ে উঠেছিলাম আমি।


আপনারা যারা আমাকে চিনেন তারা জেনে থাকবেন আমি একজন রন্ধনশিল্পী। রান্না আমার প্যাশন। বিভিন্ন পত্রপত্রিকায় আমার প্রকাশিত রেসিপি এবং টেলিভিশনে আমার রান্নার অনুষ্ঠানও দেখে থাকবেন। এই প্যাশন থেকে অংশ নিয়েছিলাম দেশের সবচেয়ে বড় কুকিং রিয়্যালিটি শো সেরা রাঁধুনি ১৪২৯ এ এবং বিভিন্ন রাউন্ড পার করে এতে সেরা পাঁচে জায়গা করে নেই। সহব্লগার মোঃ মাইদুল সরকার এটা নিয়ে সেরা রাঁধুনী ১৪২৯ এর টপ-৫ এ থাকায় ব্লগার আলভী রহমান শোভনকে অভিনন্দন শিরোনামে বিস্তারিত একটি পোস্টও দিয়েছিলেন। যাই হোক, এই প্রতিযোগিতার জন্য আমাদের ক্যাম্পে থাকতে হয়েছিল প্রায় দুই মাস। চাকরি থেকে এতদিনের ছুটি মঞ্জুর করছিল না। পরিনামে আমাকে বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়েছে। নিজের মন যেটা বলেছে আমি সেটাই শুনেছি। সামুর অনেকেই আমার খোঁজ নিয়েছেন, জানতে চেয়েছেন সামুতে অ্যাক্টিভ নই কেন আমি আগের মত। তো এগুলোই হল সেই কারণ। চাকরি, সেরা রাঁধুনির প্রতিযোগিতা, টিভি শো, নিউজপেপারের জন্য রেসিপি প্রস্তুত করা সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততা গিয়েছে। তবে এখন প্রমিজ করছি এখন থেকে নিয়মিত হব সামুতে। নিয়মিত লেখার চেষ্টা করবো সামুতে।



নতুন আরেক আপডেট জানিয়ে আজকের লেখা শেষ করছি। সেরা রাঁধুনি থেকে আসার পর নিজের ক্যাটারিং শুরু করেছি FoodTribe by Alvi নামে। অন্য সব ক্যাটারিং অথবা হোমমেড ফুড ডেলিভারির চেয়ে কিন্তু আমার ক্যাটারিং একটু ভিন্ন। কেন এবং কিভাবে? আমার ক্যাটারিং এ এমন সব খাবার দিয়ে সাজিয়েছি যেগুলো সচারাচর অন্যান্য ক্যাটারিং এ পাওয়া যায় না। আমার ক্যাটারিং এ পাবেন ভারতীয় উপমহাদেশের সেই ব্রিটিশ পিরিয়ডের ঐতিহ্যবাহী গোয়ালন্দ স্টিমার মুরগি, খাসির ডাকবাংলো, ইন্দুবালার ভাতের হোটেলের ভাইরাল খাবার – কচু বাটা, বিউলির ডাল, কুমড়োর ছক্কা কিংবা বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীর খাবার – পাজন (চাকমা), হিথুপা (গারো), মুন্ডি (মারমা), জা – ডো (খাসিয়া), ইরামবা (মনিপুরি) এর মত ভিন্ন স্বাদের সব খাবার।



আজ এ পর্যন্ত। পরের বার আবার নতুন লেখা নিয়ে হাজির হবো।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৩ বিকাল ৫:৪৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমুদ

লিখেছেন সাইফুলসাইফসাই, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৯

আমুদ
সাইফুল ইসলাম সাঈফ

সে এক রাজ্যে রাজার রাজকন্যা
তাঁর রূপ, লাবণ্য, গড়নে মুগ্ধ!
সে বিকশিত গুণবতী
তাকে দেখে জাগে মনে প্রীতি!

তাঁর খুব রাগ কিন্তু মায়াবতী
তাকে দেখলে উদ্ভূত হয় প্রেম রাতারাতি।
সে উড়ে নীল আকাশে
আমি কাতর... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×