somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ মিনারে ঈদ !!!! আবুলের ঘুম ভাংবে কি ??????

৩১ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যোগাযোগমন্ত্রীর পদত্যাগসহ সাত দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদে সমাবেশে যোগ দিয়েছেন ছাত্র-শিক্ষক-কবি-বুদ্ধিজীবী-পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার পর থেকে সাধারণ মানুষ শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। পূর্ব নির্ধারিত সময় দুপুর সাড়ে ১২টায় প্রতিবাদ সমাবেশটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রাবন্ধিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
সৈয়দ আবুল মকসুদ বলেন, আজকে ঈদের এই আনন্দের দিনে আমরা অনেক বেদনা নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছি। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে অনেক মানুষ। কোনো সভ্য দেশে এমনটা হতে পারে না। তাই আজকে আমাদেরকে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে শহীদ মিনারে দাঁড়াতে হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্র যখন দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, নাগরিক সমাজকে তখন সোচ্চার হতে হয়।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর বলেন, ‘যাদের রক্তে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, শহীদ মিনার পেয়েছি, তাঁদের রক্তের ত্যাগ আমরা বৃথা যেতে দিতে চাই না। আজকে ঈদের দিনে সর্বস্তরের মানুষকে নিয়ে যোগ দিয়েছি শহীদ মিনারে। আমরা চাই সরকার আমাদের কথা শুনুক। আর যদি না হয় আমাদের সংগ্রাম দীর্ঘদিন চলবে।’
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সুজনের বদিউল আলম মজুমদার, এটিএন বাংলার সাংবাদিক জ ই মামুন, দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী, অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন।
গত ২৪ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের মৃত্যুর প্রতিবাদ এবং স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবি করে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এর পর সংবাদ সম্মেলন করে ৩১ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রীর পদচ্যুতি; গাড়ি চালকদের অবৈধ লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা; সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া; গণপরিবহন ব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা; সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যমান আইনটি কঠোর করা; চালকদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং প্রশাসনের সর্বস্তরে কার্যকর জবাবদিহিতার কাঠামো প্রতিষ্ঠার সাত দফা দাবি জানানো হয়।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×