somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভারেস্ট-নেভারেস্ট : আমাদের বাংলাদেশীদের সততা নিয়ে প্রশ্ন?

১৯ শে আগস্ট, ২০১০ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি গুছিয়ে না লিখতে পারার অক্ষমতার জন্য। এই অক্ষমতার জন্য নিজের লেখার চেয়ে আপনাদের লেখা পড়া হয় অনেক অনেক বেশি (পড়ার জন্য যেহেতু ব্লগে লগইন করার দরকার হয় না, তাই আপনারা অনেকেই তা টের পান না)।

যাহোক, বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কে নিয়ে বাংলার ব্লগ সমাজ কে ব্যপক ব্যস্ত সময় কাটাতে লক্ষ্য করছি, যার ব্যতিক্রম আমিও নই! এই পর্যন্ত মুসা ইব্রাহিমের এভারেস্ট বিজয়ের পরের ঘটনা নিয়ে সম্মিলিত ভাবে যত সময় ব্যয় করা হয়েছে আমার ধারণা এতে হয়ত আরো কিছু বাংলাদেশী এভারেস্ট বিজয় করে ফেলতে পারতেন! আপনাদের পক্ষে বিপক্ষের যুক্তি পাল্টা যুক্তি পড়তে পড়তে আমার মনে একটি সরল প্রশ্ন দেখা দিয়েছে, আমাদের মন মানসিকতার নিশ্চয় বড় ধরনের কোনো পরিবর্তন এসেছে, অন্যথায় আমরা এখন কেন কোনো কিছুতে সহজেই বিশ্বাস আনতে পারি না? উত্তর খুজতে গিয়ে যা মনে হচ্ছে, প্রতিনিয়ত আমরা এমন ঘটনার সম্মুখীন হচ্ছি বা নিজেরা করছি যা অন্যের বিশ্বাস ভঙ্গ করে দিচ্ছে অন্য কথায় আমরা দিন কে দিন আমাদের সততা বিসর্জন দিয়ে চলছি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এভাবে আর কতদিন? এই ব্লগের একজন ব্লগারের সততা নিয়ে একটি খুব হৃদয় গাথা লেখা পড়েছিলাম! জানিনা, আমরা কবে আবার একজন আরেকজন কে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারব?

রাষ্ট্রীয় ভাবে দিন কে দিন আমরা একটা অসত জাতি তে রূপান্তর হচ্ছি! সেদিন আর দুরে নেই, যেদিন আমাদের সবাই কে সব কিছুর প্রমান বগলদাবা করে ঘুরতে হবে!

পুনশ্চ : ব্যক্তিগত ভাবে মুসা ইব্রাহিম যে এভারেস্ট বিজয় করেছে তা বিশ্বাস করতে মন চাচ্ছে! আর কেন যেন মানুষকে বিশ্বাস করতে প্রবল ইচ্ছা করে!
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×