somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনে গাড়ী আর কেনা হলো না! পুড়ে যায় যদি। তা না হলে নিজেই যদি বাসের মধ্যে আগুনে পুড়ে রাজনৈতিকদের শিক কাবাব খাবার রসনায় সুবাস ছড়াই! দরকার নেই ভাই গাড়ী চড়বার! একটা সাইকেল কিনবো!!!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কোনো গাড়ী নেই। স্বপ্ন ছিল কিনব। জীবনে কিনতে পারব কিনা জানি না। এই গাড়ী পোড়ানোর উৎসব দেখে মনে হচ্ছে এজীবনে আর কেনা হবে না। ছোটবেলায় ছোলার ক্ষেতে গিয়ে ছোলা পুড়িয়ে খেতাম! এখন রাস্তায় গাড়ী পোড়ানো দেখে মনে হচ্ছে এ যেন ছোলা পুড়িয়ে খাওয়ার মতনই তুচ্ছ ব্যাপার! কি নৈরাজ্যের দেশে আমরা বসবাস করি! যারা রাস্তায় গাড়ীতে আগুন দেয় তাদের কি নিজের গাড়ী আছে? নাই। স্বামর্থ আছে? থাকতেও পারে। তবে স্বামর্থ থাকলে মনে হয়না তারা রাস্তায় গিয়ে এমন কাজ করতে পারে। যাদের গাড়ী পোড়ানো হয় তারা কি সব সবয়ই প্রতিপক্ষ দলের? না। যে গাড়ীগুলো পোড়ানো হয় তাদের কি সরকার ক্ষতিপুরণ দেয়? না। ইনসুরেন্স? মনে হয়ে না। এখন থেকে গাড়ীর মালিকেরা ইনসুরেন্স করবার সময় হরতালে গাড়ী পোড়ানোর বিষয়টা ইনসুরেন্সের লোকদের বলে দেখতে পারেন। আমি বলছি না যে, এই ঘটনা শুধু এখনই ঘটছে। যারা সরকারে থাকে তারা পোড়ায় না, আবার তারাই বিরোধী দলে গেলে পোড়ায়। একই ব্যাপার ঘুরে ফিরে। কপাল পোড়ে কোন এক মধ্যবিত্বের নয়ত গ্রামে জমি বিক্রি করে ঢাকায় এসে কোন এক লক্কর ঝক্কর মার্কা ক্যাব কিনে ভাড়ায় চালিত দরিদ্র চালকের স্বপ্নের সেই গাড়ীটির। সরকারী গাড়ী পুড়লে তো জনগনের ক্ষতি। অবশ্য যারা সরকারী এই গাড়ী গুলোর মেইনটেনেন্স এর দায়িত্ব পালন করেন কিংবা সরকারী নতুন গাড়ী কিনবার ক্রয় সংক্রান্ত কাজটি করে থাকেন; তাদের তো ভাই রাস উৎসব! শুধু এটুকুই বলবার আছে দেশটা কিংবা পুড়িয়ে দেওয়া সেই গাড়ীগুলিকে কি রাজনৈতিক নেতা কর্মীরা নিজের বাপ- দাদার সম্পত্তি মনে করেন? আপনারা কি মনে করেন যে গাড়িগুলির মালিকরা আপনাদের কে আর ভোট দিবে? যদি অতীতে দিয়েও থাকে মনে হয় না আর দিবে! আর সরকারের প্রতি বলার এটুকুই আছে- জনগনের এবং সেই সঙ্গে জনপ্রশাসনে নিয়োজিত রাষ্ট্রের কর্চারীদের যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে লজ্জায় মুখ লুকান। আর না হলে ওল্ড ওয়েষ্ট স্টাইল চালু করে দিন! (ওয়েষ্ট্রার্ণ সিনেমার মতন!) সবাই কোমরে রিভলবার নিয়ে ঘুরবে। কারো কা্ওকে পছন্দ না হলে ডুয়েল লড়বে! দুই নেত্রীও ডুয়েল লড়তেন সেক্ষেত্রে! লাষ্ট ম্যান ষ্ট্যান্ডিং! আর নিষ্কর্মা শেরিফের দায়িত্বে থাকবেন .। .। .। ভেবে দেখুন তো কে?
আমাদের মতন আম জনতার হাড়-গোড় আর জ্বালিয়ে খাবেন না। মুক্তি দিন। যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারলে ঘোষনা দিন - ‘‘পারবো না” । আর যদি পারেন, তাহলে কঠোর হাতে দমন করুন নৈরাজ্য।

আর কি বলব---- জীবনে গাড়ী আর কেনা হলো না! পুড়ে যায় যদি। তা না হলে নিজেই যদি বাসের মধ্যে আগুনে পুড়ে রাজনৈতিকদের শিক কাবাব খাবার রসনায় সুবাস ছড়াই! দরকার নেই ভাই গাড়ী চড়বার! একটা সাইকেল কিনবো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

×