somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহ বিভ্রাট

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিবাহ নিয়া একটা প্রবন্ধ কি উপন্যাস লিখিতেছি বুঝতে পারছি না তবে এই শুক্র, শনি এবং বৃহস্পতিবার রাত্র যে আমি পরিবারের সকল সদস্যকে বেশ চিন্তায় রাখিয়াছি তাহা সত্য। বাসায় গিয়া এমন অবস্থার সৃষ্টি হইয়াছে যে, ছোটফা (ছোট + আপা) বলল “ কিরে আমি করি তার পরীক্ষার চিন্তা আর সে করে কিনা তার বিবাহ চিন্তা!”আমি আসলে কিছু বলিনাই কেমন করে যেন পরিস্থিতিটা সৃষ্টি হল। মোটে পাচখানা বউ দেখা হইল। কেউ হয়ত বেশি বড়লোক (১০০০ শতাংশরও বেশি সমতল ভুমির মালিক) হওয়ার কারণে আমি বারণ করিতেছি কিংবা কোন কারণে পণ্ড হইতেছে। শেষ পর্যন্ত তবলীগের যজবা ওায়ালা হুজুরের মেয়ে, তার দুইখানি মেয়ে তার মধ্যে বড়জনের বিবাহ সম্পন্ন হয়েছে দ্বিতীয় জন মুমিনুন্নেসাতে পড়ে এবং সুন্দরী। তো কথা বললেন আমার বড় দুলাভাই , তিনি আমার বড় আপনজন। তিনি উৎসাহের সহিত আরেকজনকে সঙ্গে লইয়া কথা বলিতে গেলেন সেই যজবাওয়ালা হুজুর শহীদ সাহেবের সাথে। পেশায় হবু শ্বশুর ইঙ্গিনিয়ার। দুলাভাইের সাথে যাওয়া এক লোক বেশি কিছু না বলে দুলাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন শহীদ সাহেবের। যদিও নিকট আত্মীয়দেরকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় না, মাঝখানে থাকে ঘটক সে বাড়িয়ে তিলকে তাল/তরমুজ বানিয়ে ফেলে, সে সম্মতি/অসম্মতির বড় ধাক্কাটাকে ছোট করে। আঙ্কেলের বিয়ের সময় ঘটক বলেছিল,”মাইয়্যার বাড়িতে টিনের বড় ঘর, টিনের রান্ধাঘর, টিনের গুয়াইলঘর, টিনের পুসকুনি(পুকুর), সবকিছুই টিনেরইয়ঝযাইহোক দুলাভাই বিয়ের কথাটি বলার পর শহীদ সাহেবের মুখের কোন পরিবর্তন হল না, না হাসি , না অখুসি। বললেন” আপনি বরঞ্চ একটা বায়োডাটা দেন এবং হবু শ্বশুর দুলাভাইয়ের সাথে যাওয়া লোকটিকে আমার
পরিচয় পুঙ্খানুপুঙ্খ ভাবে দিতে লাগলেন, কারণ সে যে আমাকে আগে থেকেই চিনে এবং ভাল ভবেই চিনে। আমার বুঝতেছিলাম হবু শ্বশুর তোমায় আমি চিনি তুমি রাজি না হয়ে পার না। শেষমেশ বড়ভাইরা যেখানে চাকুরীর জন্য বায়োডাটা দিতে ব্যস্ত আমি সেখানে কন্ন্যার বাপের জন্য বায়োডাটা প্রস্তুত করিতেছি। শহীদ সাহেব আফ্রিকা সফরে যাবেন পাচ মাসের জন্য মাত্র ছয় দিন বাকি এর মধ্যে যদি কিছু একটা হয়ে যায়।


না, এর মধ্যে কিছু আর হবে না। দুলাভাই ভবিষ্যৎ নিয়া বিস্তর জ্ঞান প্রদান করিলেন, বুঝালেন তোমার কোনমতেই এখন বিবাহ করা চলিবে না। আরও সমস্যা হইল আমার মামাতো বোন মিসু পড়ে মুমিনুন্নেসাতে। আম্মার কাছে তার ভাষ্য “ এই মেয়ে চাইরানিপাড়ার, চুলে কালার করে, কারও সাথে মিল নাই, আমি এর সাথে কথা বলি না, আমাকে তুই করে ডাকে, চেহারা মোটামোটি কিন্তু ছুলামুখি”
বোধ হইল স্রষ্টা মেয়েরা কেন এত কথা বলে?
মামীর কাছে শুনেছি মিসু আমাকে পরামর্শ দিয়েছে একটা প্রেম করতে আর চার বছর সেটা চালিয়ে যেতে শেষে কিছু একটা করতে। ইচ্ছা করছিল একটা প্রশ্ন করি “তো প্রেমটা করব কার সঙ্গে? তুই কি রাজি আছিস নাকি?”

কিন্তু না ইহাও সম্ভব না।

NB: ইচ্ছা করিয়া সাধু চলিত একত্রে লিখেছি, আমি তো এইখানে পরীক্ষা প্রদান করিতেছি না, তাই না।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×