বুঝতেছি না কোন দেশে আছি, এইটা কি আর্জেন্টিনা, ব্রাজিল নাকি হনুলুলু? আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা মোটামোটি দুইতালা-দশতালা বাসার ছাদ থেকে শুরু করে টিনের চাল এমনকি গাছের ডালে ডালে লাগিয়ে রেখেছে সবাই। কেন ভাই আমাদের দেশও তো ক্রিকেট খেলে কয়টা পতাকা থাকে তখন টিনের চালে?? কয়টা পতাকা থাকে স্টেডিয়ামে?? প্রত্যেকের কাছেইতো একটা করে পতাকা থাকা উচিৎ, দেখা যায় দু চারজন বাঘের পোশাক পরে পতাকা নিয়ে চিল্লাফাল্লা করে আর বাকি সবাই মনোযোগ দিয়ে খেলা দেখে হা-হুতাশ করে, সমালোচনা করে, যদি খেলা শেষে জিতে যায় তবে যে পতাকা নিয়ে এসেছিল তারটা নিয়ে টানাহেচড়া শুরু করে ক্যামেরায় পোয দেয়ার জন্য। আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস গুলোর তুলনায় এখনকার পতাকা ব্যবসার অবস্থা কেমন একজন দর্জিকে জিজ্ঞেস করুন টের পাবেন।
পতাকা ব্যাবহারের যে আইন আছে এটা কি জানেন না?? নিজ দেশীও পতাকা ছাড়া ভিনদেশীও পতাকা প্রদর্শন করা রাষ্ট্র অবমাননায় পরে কিনা এবং এর শাস্তি আছে কিনা এ সংক্রান্ত আইন দেখে নেয়ার অনুরোধ জানাচ্ছি।
এগুলো বলার জন্য আমি আতেল হয়ে গেলাম, হা আমি আতেলই হয়ে গেলাম কারণ কিছুক্ষণ আগে একটি ডকুমেন্টারি দেখলাম, দেখলাম যে প্রকৃতিও মানুষের মত নিষ্ঠুর যদিনা মানুষের বিবেকবোধ থাকে, আপনি আমি বিজাতীও পতাকা বানিয়ে দেশের টাকা,সম্মান,সময় নষ্ট করছি আর দেখুন দোউলতদিয়ায় একজন পতিতার জীবন বৃত্তান্ত। যদি আপনার বিবেক আপনাকে নাড়া না দেয় তবে আমার আর কিছু বলার নাই।
(বিদ্রঃ এই ভিডিওটি আমার না, মাসুদ আখন্দ ভাইয়ের ভিডিও, তাকে আমি লাখো কোটি সালাম জানাই, এটাতে অশ্লীল কোন দৃশ্য নাই সবাই মিলে একসাথে দেখতে পারেন)
ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=UmaG_3iiyS0

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



