somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ঘরে বসে অনলাইন পাবেন

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এখন থেকে পুলিশ সেবা পাওয়ার জন্য আর থানায় থানায় ঘুরতে হবে না। বিভিন্ন দফতরে গিয়ে আর কারো হয়রানির শিকার হতে হবে না। এখন থেকে ঘরে বসেই বাংলাদেশের সকলে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনে পুলিশের ছাড়পত্র নিতে পারবেন ।রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে (অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স) সেবাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা চালুর উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। আর এই সেবার মাধ্যমে সেবাপ্রত্যাশী জনগণের অর্থ এবং সময় দুটোই সাশ্রয় হবে।


সেবাটি পেতে আপনাকে যা করতে হবেঃ
প্রথমে আপনাকে অনলাইনে একটি নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। বিদেশগামী বা বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা দেশে বা দেশের বাইরে যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে http://pcc.police.gov.bd/en/ এই ঠিকানায় অথবা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট http://www.police.gov.bd/ যেতে হবে। সেখানে পুলিশ ক্লিয়ারেন্স মেন্যুতে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন ।
আর অবশ্যই আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিলাদি ও সরকারি ফি পরিশোধের চালান স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর থেকে আবেদনকারী অনলাইনে তার আবেদনের সর্বশেষ অবস্থা নিয়মিত আপডেট পাবেন। আর সেজন্য আবেদনকারীকে থানায় আসার প্রয়োজন হবে না।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ও পুলিশ সুপার বা উপপুলিশ কমিশনারের প্রতিস্বাক্ষর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন হওয়ার পর আবেদনকারী ক্লিয়ারেন্স নিতে পারবেন। আর তা জেলা পুলিশ সুপারের কার্যালয় অথবা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস কাউন্টার থেকে হাতে হাতে নিতে পারবেন।
তাছাড়াও আবেদনকারীদের সুবিধার্থে চাইলে বা ইচ্ছা করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। সে ক্ষেত্রে কুরিয়ার ফি পরিশোধ সাপেক্ষে আবেদনকারী ঘরে বসে সার্টিফিকেট পেতে পারেন।এই সার্টিফিকেটের একটি বৈশিষ্ট্য হলো এতে একটি কিউআর কোড প্রিন্ট করা থাকে। ফলে বাংলাদেশ পুলিশ কর্তৃক ইস্যুকৃত ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি জাল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×