
গুগল লোকাল গাইড হল সারা বিশ্বে গুগল ম্যাপের উন্নয়ন এবং স্থানীয় কন্টেন্ট প্রদান, পর্যালোচনা এবং প্রতিক্রিয়া প্রদান করেন যে সকললোক। প্রতিবছর গুগল লোকাল গাইডস সামিটে অংশগ্রহণের জন্য সারা বিশ্ব থেকে শীর্ষ লোকাল গাইডসদের নির্বাচন করা হয়ে থাকে।তাই প্রতিবছরেরর মত এই বছরও গুগল সারা বিশ্ব থেকে প্রায় ১৫০ জন কে নির্বাচিত করেছেন ।
আর সেই ১৫০ জনের ভিতরে এই বছর আমাদের বাংলাদেশ থেকে ছয় জনকে নির্বাচিত করা হয়েছে। যাদের নির্বাচন করা হয়েছে তারা হলেন, ময়মনসিংহ লোকাল গাইডসের পাভেল সারওয়ার, দিনাজপুর লোকাল গাইডগের সুমাইয়া জাফরিন চৌধুরী এবং বাংলাদেশ লোকাল গাইডসের মাহাবুব হাসান, সোনিয়া বিনতে খোরশেদ, ফারহানা রোপা, ঢাকা লোকাল গাইডসের মুহিবুর রহমান । তবে দুঃখের বিষয় হল এই ছয় জনের মধ্য তিনজনের ভিসা না হওয়ায় ৩ জন যোগ দিতে পারছেন না।আর বাকি যে তিনজন যোগ দিবেন তারা হলেন,পাভেল সারওয়ার, মাহাবুব হাসান এবং সোনিয়া বিনতে খোরশেদ।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


