তুমি এক জীবন্ত অভাগিনী
কিন্তু তুমি নও চিরকালের,
লাঞ্চনা,বঞ্জনা,আর ভোগনী!
তুমিতো কোমল হৃদয়নী
তুমিতো সত্যের পরঘাণী।
তুমিতো কল্যানময়ী,
তুমিতো মধুর মৌনি
তুমি নও চিরকাল দাসিনী
তুমিতো নও চিরকাল বন্দিনী
তুমি গর্জে উঠবে হবে বাঘিনী
শুনবো মোরা তোমার মুখের সে মধুর বাণী ।
তুমিতো হৃদয় পোড়া রক্ত ক্ষয়ী
তুমিতো জীবন যুদ্ধে বড় জয়ী।
তুমি শুধু সময়ের পালাবদলে বিপথগামী !
তোমায় দেখে মুগ্ধ দেশ,
তোমায় দেখে মুগ্ধ জাতি,
তোমায় মুগ্ধ আমি
তুমি যে হিরার তুলনায় তার চেয়েও দামী
তোমার জন্য লেখে রাখলাম অগ্নিঝরা এ কবিতা আমি !
হোক তোমার জীবন কল্যাণময়
কর তুমি অর্জন একটি চিরন্তনী উজ্জল নক্ষত্র বিজয়।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





