এবার বার্মাজিরা খ্রিস্টানদের ওপর হামলা করছেন
৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বার্মার উত্তরাঞ্চলীয় প্রদেশে উপজাতি কাচিন বিদ্রোহী এবং সেনাবাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনায় হাজার হাজার খ্রিস্টান ধর্মের মানুষেরা ঘরবাড়ি ফেলে রেখে বার্মা থেকে পালাচ্ছেন।জাতিসংঘের তথ্যসূত্রে যতটুকো জানা যায় চলতি মাসের শুরু থেকে এই পর্যন্ত প্রায় চার হাজার মানুষ তাদের ঘরবাড়ি থেকে পালিয়ে গেছে। সাম্প্রতিক সেই অঞ্চলে কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন এবং সরকারি বাহিনীর মধ্যে পুরনো দ্বন্দ্ব নতুন করে শুরু হওয়ার কারণেই নাকি এই ঘটনা ঘটছে।অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীরা জানিয়েছেন যে তারা বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছেন।আর এদিকে চীনের সীমান্তবর্তী সংঘাত-পীড়িত এলাকাগুলোয় হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলেও ধারণা করা হচ্ছে। দাতব্য সংস্থাগুলো ওই এলাকায় যেতে সরকারের অনুমতি চেয়েছেন।প্রসঙ্গত, কাচিন জনগোষ্ঠীর লোকেরা প্রধানত খ্রিস্টান এবং ১৯৬১ সাল থেকে তারা বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে স্বায়ত্বশাসিত এলাকা প্রতিষ্ঠার দাবিতে লড়াই করে যাচ্ছে। কেআইএ বিদ্রোহীদের হাতে প্রচুর অস্ত্রশস্ত্র আছে এবং তারা অন্যতম শক্তিশালী একটি বিদ্রোহী গ্রুপ বলে মনে করা হয়।
তথ্যসূত্রঃ বিবিসি
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন