
শুধু বদল হবে বৈঠার হাত।
হতে পারে পরশমনীর হাত
হতে পারে নতুন কোনো মাঝির জাত ।
আগে নায়ের প্রতিটা কাঠ খুলে
নতুন কঠে নতুন পেরাকে বসাবে হাতুর
হবে নতুন এক নাউ
নতুন মাঝি নতুন নাউ
সব মিলে
চলবে নাউ ডানে বায়ে হেলে ঢুলে ।
ছুপ ছাপ শব্দ হবে
ঝড় আসবে বাতাস হবে
নাউ ঢেউ এর মাঝে
উত্তর দক্ষিনে পাকরাবে
তবুও নাউ চলবে
কে আছে তখন আর নাউ থামাবে।
মাঝে মাঝে নায়ের মাঝি হুক্কার চুমুকে
হারাবে নিজেকে
অজানা কোনো এক শব্দের কামুকে
সব পেরিয়ে যাবে মাঝি
সেই চেনা তেপান্ত্রণে
সেখানে খুঁজে পাবে কোলহোলের সেই ডাইরি
যা তাকে দেখাবে রাস্তা
সে রাস্তার বুকে বসত বেঁধে আছে বসে
কোনো এক কালের মহামরি।
হয়ে নেশায় রক্তের মাতাল
চলবে বাতাস আকাশ পাতাল
পার হবে নাউ
সেই চেনা নদী আর খাল।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



