
রাতের প্রেম ভালবাসা অনেক বড়
তাই রাতের আকাশ হয় উজ্জ্বল,
আমি চলে যেতে চাই,
আপাত কোনো দৃষ্টিশক্তি ছাড়াই !!
যেখানে কোনো প্রেম বিলাসীতা নাই।
ওগো আমার রাতের প্রেম ভালবাসা,
তোমার মর্ম তুমি !
সেখানে করুন এক হতভাগ্য মানুষ আমি,
কি করে বুঝবো তুমি কত অতুলনীয় দামী।
ব্যথার সঙ্গে আছে নীরবতার সুর,
সেটা যায়না দেখা,
সে যে অন্ধকারে মিশে একা!
সে থাকে আমায় থেকে বহু দূর।
ওগো আমার রাতের প্রেম ভালবাসা
আমাকে একটু দয়া কর,
ওগো আমার রাতের প্রেম ভালবাসা,
অনুগ্রহ করে আমাকে আলিঙ্গন করো,
আমি আমার চোখ বন্ধ করে,
তোমায় আমি আমার সবটুকো ভালোবাসায় ভিজিয়ে দিবো।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



