
রমা চৌধুরী ১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ চট্টগ্রামের
প্রথম নারী স্নাতকোত্তর বা এমএ পাশ করা একজ নারী। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্যে
স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।রমা চৌধুরী ১৯৬২ সালে কক্সবাজার বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনের মধ্যে
দিয়ে পূর্ণাঙ্গ কর্মজীবন শুরু করেন। পরে তিনি প্রায় দীর্ঘ ১৬ বছর বিভিন্ন উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্বও পালন করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি তিন পুত্রসন্তানের জননী হন।তিনি তখন থাকতেন তার বাবার বাড়ি পোপাদিয়ায়। তার স্বামী
ভারতে চলে যান।৭১এর ১৩ই মে সকালবেলা পাকিস্তানি হানাদাররা এসে চড়াও হয় তার ওপর এবং তাকে জোর করে ধরে নিয়ে
যায় তাদের পাশের নির্জন ঘরে,সেখানে তিনি তার সম্ভ্রম হারান। সন্তানের মায়ায় আত্মহত্যা থেকে বেঁচে গেলেও মানসিক এক অসীম
কষ্ট তখন থেকেই বয়ে বেড়ান। সম্ভ্রম হারানোর পর তাদের হাত থেকে পালিয়ে পুকুরে নেমে যখন আত্মরক্ষার জন্য লুকিয়েছেন তখন হানাদাররা গানপাউডার লাগিয়ে পুড়িয়ে দেয় তার ঘরবাড়িসহ যাবতীয় সহায়-সম্পদ। ঘরবাড়িহীন বাকি আটটি মাস তাকে তিনটি
শিশুসন্তান আর বৃদ্ধ মাকে নিয়ে জলে-জঙ্গলে লুকিয়ে বেড়াতে হয়। রাতের বেলায় পোড়া ভিটায় এসে কোনোমতে পলিথিন বা
খড়কুটো নিয়ে মাথায় আচ্ছাদন দিয়ে কাটিয়ে দেন। তার সবটুকো ঘটনার বিবরন জানা যায় তারই লেখা বই একাত্তরের জননী গ্রন্থে।
দেশ স্বাধীন হওয়ার পরে ২০ বছর তিনি লেখ্যবৃত্তিক পেশায় যোগ দেন। প্রথমে তিনি একটি পাক্ষিক পত্রিকায় লিখতেন। বিনিময়ে সম্মানীর বদলে পত্রিকার ৫০টি কপি পেতেন। সেই পত্রিকা বিক্রি করেই চলত তার সংসার। পরে তিনি নিজেই নিজের লেখা বই প্রকাশ করেন
এবং সেই বই ফেরি করে বিক্রি করেন। প্রবন্ধ, উপন্যাস এবং কবিতা মিলিয়ে বর্তমানে তিনি প্রায় ১৮টি গ্রন্থ প্রকাশ করেছেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে বাসায় পড়ে গিয়ে কোমর ভেঙে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস, হাড়ের ব্যথাসহ নানা রোগে ভোগার পর ২০১৮ সালের ৩রা সেপ্টেম্বর সোমবার ভোররাত ৪টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী।
সে তার জীবনের সঙ্গে অনেক লড়াই করে এতটা বছর বেঁচে ছিলেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




