দেশের সর্বস্থরের জনগণকে মহান বিজয় মাসের সংগ্রামী বিজয়তীয় মুক্তিযোদ্ধা দিবসের শুভেচ্ছা
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর অ্যাডমীন টিম সহ অন্যান্য সকল সহ ব্লগার এবং দেশের সর্বস্থরের জনগণকে মহান বিজয় মাসের সংগ্রামী বিজয়তীয় শুভেচ্ছা জানাই।যে সকল অগনিত শহীদদের রক্তের বিনিময় বাংলাদেশ নামক আমাদের এই দেশ পাওয়া তাদের মহান আত্মার মাগফেরাত কামনা সহ শ্রদ্ধাঞ্জলি জানাই।১৯৭১ সালের এই মাসের ১৬ ডিসেম্বর তারিখে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাঙালির প্রতিরোধ যুদ্ধ বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয়। পাকিস্তানিদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্যে দিয়ে সূচিত হয় বিজয় এবং বাংলাদেশ নামক একটা দেশের নতুন পথও যাত্রা। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং অগনিত মা,বোনদের আত্মত্যাগ ও তাদের শৌর্যবীর্যের প্রতি সম্মান জানিয়ে ১ ডিসেম্বরকে পালন করা হয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে।আমাদের বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙ্গালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয়েছিল ১৯৭১সালের এই ডিসেম্বর মাসে।বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এই ডিসেম্বর মাসে অর্জন করেছিলেন মহান মুক্তিযোদ্ধারা।আর তখন থেকেই স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করেছিলাম আমরা বাঙালিরা।পাশাপাশি আমাদের মহান মুক্তিযোদ্ধারা অর্জন করেছিলেন নিজস্ব ভূ-খণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল তা এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল ১৯৭১
সালের এই ডিসেম্বর মাসের ১৬ই ডিসেম্বর তারিখে।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯
কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।
বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন...
...বাকিটুকু পড়ুন
তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২
মূল্যটা খুব কম দিইনি...
দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪
বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন