সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক একাউন্ট ও ইউটিউব চ্যানেল ব্যবহার করা থেকে বিরত থাকাার অনুরোধ করা হয়েছে
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক একাউন্ট ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চলছে। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।আইএসপিআর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারনেটে সেনাবাহিনীর নামে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে।
বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটের নাম: Bangladesh Army, লিংক:
https://www.army.mil.bd এবং Join Bangladesh Army লিংক:
https://joinbangladesharmy.army.mil.bd । সেনাবাহিনীর ফেসবুক পেজের নাম: Bangladesh Army লিংক:
https://facebook.com/bdarmy.army.mil.bd ও ইউটিউব চ্যানেলের নাম: Bangladesh Army, লিংক:
Click This Link । এগুলোর বাইরে অন্যান্য সকল ভুয়া ওয়েবসাইট/ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রোপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।সেই সঙ্গে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে ।
সূত্র:
view this link
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন