
জীবনে বলতে প্রায় ৩৭ কি ৩৮ বছর বয়সের ভিতর বুঝজ্ঞান বা বুঝার মত বয়স হওয়ার পর থেকে অনেক অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি এমকি চোখের সামনে বড় বাড়ি পুরে সাই হয়ে যেতে দেখেছি,
কিন্তু মনের ভিতর এক ফোটা ভয়ও কখনও পাইনি ।অথচ গত কাল রাত সারে চার'টায় আমার ঘরের সানসেটে এক হাত জায়গা আগুন
লেগে যাওয়ায় বা পুরে যাওয়ায় আমি এবং আমার স্ত্রী সন্তানেরা অনেক ভয় পেয়েছি।
নাহ! তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে মনের ভিতর যে ভয় সঞ্চয় হয়েছে সেটা বড় সমস্যা আকার ধারণ করছে।
আল্লাহু ক্ষমা এবং রক্ষা করার মালিক তাই বড় ধরনে বিপদ ঘটেনি। সে জন্য আল্লাহুর দরবারে লাক্ষ লাক্ষ সুকরিয়া।
আমার ঘরের চালে আগুন লাগাতে আমার মেয়ে ভিষন ভয় পেয়েছে আর এই ভয়ের কারনে রাত সারে চারটা থেকে এখনও
ঘুমাতে চায়নি অনেক বুঝিয়ে শুনিয়ে এখন তাদের ঘুমানোর ব্যবস্থা করলাম।
একে কি ভাবে ব্যাখ্যা করবো তা আমার জানা নাই বা হয়ত বলতে পারিনা। এতদিন পরের ঘর বাড়ি আবাসপত্র জ্বলতে দেখেছি ভয় পাইনি কিন্তু যখন নিজের ঘরে আগুন লেগেছে তখন আসলে আগুন বা যেকোনো দূর্ঘটনায় মানুষের মনের অনুভূতি কি হতে পারে তা বুঝতে পেরেছি।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




