
একটি কথা আমি আগেও বলছি এখনো বলছি,আর সেটা হল রাজনীতি বা ধর্ম যে কোনো বিষয়ে ক্যাচাল বা ঝগরা যাই হোক না কেন,
সামু আমাদের সকলের বিশেষ করে বাংলাদেশী ও কোলকাটার বাঙ্গালী ব্লগারদের একটা প্রিয় ওয়েব সাইট বা মুক্ত মতামত প্রকাশের স্থান।
কিন্তু কেন বা কি কারনে বার বার এই প্রিয় সাইটটির উপরে ঝামেলা হয় সেটাই জানা নাই । এইতো আজ সারাদিন ধরে সামুতে প্রবেশ না
করতেপেরে মনটা বেশ খারাপ এবং চিন্তিত ছিলাম যে সামু কি আবার বন্ধ হয়ে গেল কিনা ? তবে অবশেষে এক বন্ধুর বুদ্ধি পরামর্শ মতে
একটু কৌশল খাটিয়ে গুগলক্রোম ব্রাউজারে ফ্রী ভিপিএন ইন্সটল করে তারপর প্রবেশ বা লগিন করতে পারলাম আর এখন মনটিও বেশ
ভালো লাগছে । তাই সামুব্লগের কৃতপক্ষের কাছে একটা বিশেষ আবেদন থাকবে আপনেরা সামুর এই সমস্যাটা নিয়ে সরকার পর্যায় বা
বিআরটিসি পর্যায় ভালোভাবে একটু বুঝপরামর্শ করুন । এই ধরুন কেন বা কোন ধরনের পোস্ট লেখা অথবা কোনো কমেন্টের জন্য যা
নীতির লঙ্গন হিসেবে বিবেচনা হয় যে কারনে সরকার বা বিআরটিসি ব্লগে চলমান সমস্যাগুলো করছে বা আইএসপি বন্ধ রাখছে । প্রয়োজনে আমরা ব্লগাররা তাদের সেই নীতিগুলো মেনে বা অনুসরন করে চলবো প্রয়োজনে সরকারের সমালোচনা অথবা সব ধরনের
রাজনীতি নিয়ে লেখা পোস্ট করা থেকে আমরা বিরত থাকবো । তবুও চাই আমাদের প্রাণের বাংলাভাষার ব্লগ সামহোয়্যারইন ব্লগ বন্ধ থাকা থেকে বেঁচে যাক এবং আমাদের জন্য উন্মক্ত থাকুক। আমাদের মত এতিম অসহায় সাধারন লেখকেদের জন্য এই একটা প্রিয় স্থানই আছে
মাত্র,যেখানে খারাপ মন বা মন খারাপ নিয়ে প্রবেশ করলে প্রিয় লেখকদের লেখা পড়লে মন কিছুটা হলেও শান্ত হয় ও মন খারাপ থাকলে ভালো হয়ে যায়।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




