
আজ বেশ কয়েকদিন থেকেই আমরা লক্ষ করে আসছিলাম,সামুতে ডুকতে বিশেষ করে বাংলাদেশি ব্লগারদের অনেক সমস্যায়
পরতে হয়েছে। এমনকি অনেক ব্লগার শতবার প্রচেষ্টা চালিয়েও সামুতে প্রবেশঅধিকার থেকে বঞ্চিত ছিলেন।
অনেক ব্লগার অবশ্য ভিপিএন ইউজ করে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন তবে সংখ্যায় খুব কম ব্লগারই ছিলেন। আজ অবশ্য আমি
এই মুহুর্তে কোনো ভিপিএন ব্যবহার না করেই সামুতে প্রবেশ করতে সক্ষম হলাম।আসলে আরো একবার প্রমাণ হল
সত্যের জয় অবধারিত এবং অপপ্রচারের মৃত্যু নিশ্চিত।স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের সকলের প্রিয় সামু ব্লগের কৃতপক্ষ এবং ব্লগারদের পরিশ্রম ও প্রচেষ্টা সফল হয়েছে। তাই সামুকে অবমুক্ত করায় ব্লগ কৃতপক্ষ সহ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সকল কৈতিপক্ষদের আন্তরিক অভিনন্দন জানাই ।
ছবিটি গুগোল থেকে সংগ্রহ করা।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৯ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



