somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘূর্ণিঝড় বুলবুল কখন এবং কোথায় আঘাত হানতে পারে ?

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃহস্পতিবার বিকেল নাগাদ মোংলা এবং পায়রা সমুদ্রবন্দর ও এর আশেপাশের চরাঞ্চলে সতর্কতা সংকেত প্রথমে চার
ছিল পরে বাড়িয়ে সাতে আনা হয়।ভোলা, বরগুনা, পটুয়াখালি, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা,
খুলনার উপকূলীয় এলাকায় সাত নম্বর সতর্কতা সংকেতের আওতায় রয়েছে।

চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য খালাস সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ওয়াটার ট্রান্সপোর্ট সেল।তবে সর্ব শেষ সংবাদ পযন্ত যা জানা যায় সেটা হলো, শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে যেকোনো সময় বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি প্রবল বেগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবুল কালাম মল্লিক। সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে খুলনা এবং বরিশাল জেলার উপকূলীয় অঞ্চল। আবহাওয়া বিশেষজ্ঞ আব্দুর রহমান জানিয়েছেন এখন যা গতিপ্রকৃতি তাতে ঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর
থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবজার সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আর সেই সময় ঘূণিঝড়
কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিলো ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

অন্যদিকে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আয়েশা খাতুন বলেছেন, ঘূণিঝড়টি সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম করতে পারে।


বিশেষ ঘোষনা
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবের আয়োজন বন্ধ করে হয়েছে। শুক্রবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।সুন্দরবনের গভীরতম এলাকা দুবলার চরে গত ১০০ বছর ধরে ঐতিহ্যবাহী রাস উৎসব প্রতি বছর কার্তিক পূর্ণিমায় পালিত হয়। এ বছরের তিথি অনুযায়ী আগামী ১০ ও ১২ নভেম্বর রাস উৎসব আয়োজিত হওয়ার কথা। এখানকার পুণ্যস্নান ও উৎসবে প্রায় ৩০ হাজার পুণ্যার্থী যোগ দেওয়ার কথা ছিল। একই সঙ্গে বুলবুলের আশঙ্কায় সুন্দরবনে পর্যটকদের যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তথ্যসূত্রঃ অনলাইন নিউজ


সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×