somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধেয়ে আসছে আবারো দক্ষিণ চীন সাগরে তৈরি ঘূর্ণিঝড় নাকরি যা বুলবুলের চেয়েও বেশি শক্তিশালী হবে

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘূর্ণিঝড় বুলবুলের রেশ কাটতে না কাটতেই আবারো ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নাকরি,আর এই নাকরি বুলবুলের মতোই প্রাথমিকভাবে
দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় নাকরি যা নাকি বুলবুলের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে ।
যে প্রাথমিক ঘূর্ণিঝড় থেকে বুলবুল সৃষ্টি হয়েছিল তার নাম ছিল মাতমো আর সেই মাতমোর উত্‍সস্থল ছিল দক্ষিণ চীন সাগর।
একটা সময় সেই মরে যাওয়া মাতমো থেকেই তৈরি হয়েছিল বুলবুল। যা বিরাট ক্ষতি করেছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের
বেশ কিছু অঞ্চলে। আবহাওয়াবিদরা জানিয়েছেন সেই একই ধরনের আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগরেই।
যার নাম দেওয়া হয়েছে নাকরি।

আপাতত যথেষ্ট শক্তিশালী হয়েছে এই ঘূর্ণিঝড় এবং ধীরে ধীরে এগোচ্ছে ভিয়েতনামের ভূমি লক্ষ্য করে। ভিয়েতনামের উপকূলে ব্যাপক বৃষ্টিপাত ঘটানোর পর শক্তিক্ষয় হবে এর। এরপর দক্ষিণ থাইল্যান্ড অতিক্রম করে মায়ানমারের দক্ষিণ ভাগে এসে পৌঁছবে তা।
মায়ানমার এসে পৌঁছালেও এর লণ্ডভণ্ড করার শক্তি তেমন থাকবে না। খুব বেশি হলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে এই ঘূর্ণিঝড়টি মাতমোর মতোই মায়ানমারের পর বঙ্গোপসাগরের ওপরে আসবে । আবহাওয়াবিদদের আশঙ্কা এখানেই। বঙ্গোপসাগর থেকে ফের একবার শক্তি সঞ্চয় করে আরো শক্তিশালী ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে এই নাকরি। আর এই ঘূর্ণিঝড়
একই ধরনের আগের ঘূর্ণিঝড় ‘বুলবুলের চেয়েও বেশি ভয়ঙ্কর রুপ ধারণ করতে পারে।এরপরে এই ঘূর্ণিঝড় ঠিক কোনদিকে যাবে ?
তার কোনো নিশ্চয়তা নেই। দুই বাংলাতেও আঁছড়ে পড়তে পারে। আবার তা না হয়ে নাকরির মুখোমুখি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাও।

তথ্যসূত্র: ইন্টারনেট এবং বাংলাদেশ নিউজপোটাল ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×