
জি হ্যা এমনি এক ঘটনা প্রতিমাসে সমাজ সেবামূলক একটি ভালো কাজ করবেন আর এরকম লক্ষ্যকে সামনে রেখে, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী শিক্ষক ৪৩ বছর বয়সী নূরুল ইসলাম ফরিদপুরে অর্ধশত রিকশাচালক এবং ভিক্ষুকদের সঙ্গে নিয়ে চাইনিজ খান ।আজ দুপুরে এ ঘটনায় তার সঙ্গে আরো ছিলেন পাঁচ শিক্ষার্থী অরিন্দম ঘোষ, হাসিবুর রহমান, লাহিন মুনকার, ফারহাতুল ইসলাম, সঞ্জয় মুখার্জি।এটা ছিল নূরুল ইসলামের অনেক দিনের স্বপ্ন সমাজের জন্য কিছু করা। নূরুল ইসলাম আরো বেছেন তিনি প্রতিমাসে অন্তত এরকম একটি ভালো কাজ নিজের অর্থায়নে করতে চান। নূরুল ইসলাম সাহেবের এই ঘটনা থেকে আমাদের কিছু শেখার
আছে,যদি প্রতিটা সমাজ থেকে এরকম একজন করে নূরুল ইসলাম থকতেন তাহলে মনে হয় সমাজের প্রতিটা গরিব দুখিদের কিছুটা হলেও
অভাব অনটন আর কষ্ট দুর হতো ।আমাদের সমাজে অনেক ধনী ব্যাক্তিবর্গ আছেন যারা সমাজের গরিব দুখিদের দিকে এরকম নূরুল ইসলাম সাহেবের মত আপনার হাত দুটো বাড়িয়ে দিতে পারেন ।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



