কোবিড ১৯ আক্রমনে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবন।
করোনা কেবল মানুষের জীবনকেই সংকটে ফেলে দিচ্ছে না পাশাপাশি বদলে দিচ্ছে মানুষের চিরায়ত কিছু
স্বভাবকেও। যেমন ধারণা করা হচ্ছে হাত না মেলানো,একজন মানুষ থেকে আরেকজন মানুষের দূরত্ব বজায় রাখা
এবং বারবার হাত ধোয়াসহ প্রায় ১৩টি অভ্যাস ।
আর অনেকের ইচ্ছেও আছে করোনা-পরবর্তী সময়েও যেন সকলের মধ্যে এই অভ্যাসগুলো বজায় থাকে,
তাতে ভবিষৎ ভাইরাস জনিত অনেক সমস্য থেকে হয়ত রেহাই পাওয়া যেতে পারে ।

বন্ধ হয়ে যেতে পারে একে অপরের সাথে হাত মেলানোর রীতি


করোনাভাইরাসে বাধ্য করেছে যেকোনো কাজে দ্রুত সাড়া দেওয়ার জন্য দল তৈরি করতে।
অনেকে বুঝতে পারবে যে তাদের সহকর্মী এবং কর্মচারীদের প্রাসঙ্গিক মেধা রয়েছে যা কোম্পানির কার্যক্রম চালিয়ে
নেয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া পরবর্তী সময়ে সংকটকালের জন্য কর্মীদের হয়তো ট্রেনিং ও দক্ষতা বৃদ্ধির বিষয়টি
গুরুত্ব পাবে।

বাইরে খেতে যাওয়া অথবা নিয়ে আসা কিংবা অর্ডার দিয়ে খাবার আনার বিষয়টি গত কয়েক সপ্তাহে অনেক বদলে গেছে।
তবে এই বিষয়টি আরো বিস্তার লাভ করতে পারে প্রাদুর্ভাব শেষ হওয়ার পরেও ।মানুষ হয়ত এখন কিছুটা হলেও সতর্ক
হবে ।

মানুষের জীবনে ডজনখানেক অভ্যাসের ভিতর এটাও বেশ পরিবর্তন আনবে।
আশা করা মানুষ এখন থেকে নিয়মিত মুখে মাস্ক ব্যবহার করবে ।

বেশ কয়েক বছর ধরেই ইউরোপে মলত্যাগের পর টিস্যুর পরিবর্তে বিডেট ব্যবহার করছে যা মূলত শরীরের নিম্নাঙ্গ
ধৌত করার জন্য ব্যবহার করা হয়। করোনার পর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য এর ব্যবহার আরো বাড়তে পারে।
ইতি মধ্যে টুশি নামে একটি কোম্পানি বলছেন এরই মধ্যে তাদের তৈরি বিডেট বিক্রির পরিমাণ প্রায় ১০ গুণ বেড়েছে।

হাত ধোয়ার ব্যাপারে সকলের মধ্যে আরো সচেতনতা বাড়বে
করোনার কারণে যে কাজটি আমাদের বারবার করতে হচ্ছে তা হলো হাত ধোয়া। প্রতিবার ন্যূনতম ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুয়ে কিংবা স্যানিটাইজার ব্যবহার করে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হচ্ছে। আশ করছি ভবিষ্যতেও আমাদের মাঝে থেকে যেতে পারে এই অভ্যাস।

মানুষের মাঝে ভিড় এড়িয়ে চলার একটা অভ্যাস তৈরি হতে পারে
যেমন এখন আমরা করোনার গ্রাস থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলছি । ঠিক আশা করা হচ্ছে একই ভাবে
হয়ত আমরা করোনা ভাইরাসের জটিলতা শেষ হওয়ার পরেও হয়ত ভিড় এড়িয়ে চলবো ।


হ্যান্ড গ্লাভস পড়ে নিয়মিত চলার একটা অভ্যাস গড়ে উঠতে পারে ।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




