somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আপেক্ষিক মানুষ
লেখক হওয়ার ক্ষুদ্র ইচ্ছা মাঝে মাঝেই মনের ভিতর সুড়সুড়ি দেয়। তাই মাঝে মাঝে লিখতে চেষ্টা করি। তবে সামুতে লেখা বা মন্তব্য করায় বড়ই অনিয়মিত। তবে নিয়মিত হবার চেষ্টা করছি। পেশায় আমি একজন ছাত্র। দেশের কোন একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মধ্যে আছি।

আমরা কিভাবে 4D জগতে বসবাস করি?

০৩ রা মে, ২০১৯ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যদি বলি 4D মানে কি? 4D মানে চতুর্থ মাত্রা বা চতুর্থ ডাইমেনশন। এখন জানতে হয় ডাইমেনশন কি? সহজে বলতে কোন কিছুর অবস্থান নির্ণয় করতে যা যা দরকার তার প্রেত্যেকটি একেকটি ডাইমেনশন।

আর এই ডাইমেনশন পরিমাপ করা হয় কোন রেফারেন্স ফ্রেমে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। আর রেফারেন্স ফ্রেম হল যার সাপেক্ষে কোন বস্তুর অবস্থান বের করবেন তাই রেফারেন্স ফ্রেম।

মনে করুন আপনি একটি ইটের ব্লক একটি খুটির কিছুটা দুরে রাখলেন। এখানে ওই খুটিটি হল রেফারেন্স ফ্রেম। এখন যদি বলা হয় খুটি থেকে ব্লকটির দুরত্ব কত? ধরে নিলাম দুরত্ব ৩ ফুট। মানে ব্লকটি খুটি থেকে ৩ ফুট দূরে। তারমানে এই ৩ ফুট একটি ডাইমেনশন। ধরলাম এই ডাইমেনশনের নাম 'দৈর্ঘ্য'। তাহলে দৈর্ঘ্য একটি ডাইমেনশন।

এখন যদি বলি খুটি থেকে ব্লকটি প্রস্থের দিক থেকে কত দূরত্বে আছে? আপনি বললেন ১ ফুট। তাহলে আরেকটি ডাইমেনশন পেলাম 'প্রস্থ'।

এখন যদি বলি ব্লকটি কত উচ্চতায় আছে খুটির সাপেক্ষে? আপনি বললেন ২ ফুট। তাহলে আরেকটি ডাইমেনশন পেলাম 'উচ্চতা'।

এখন দেখুন কোন বস্তুর অবস্থান বের করতে ৩ টি ডাইমেনশন দরকার। তাই আমাদের জড় জগতের তিনটি মাত্রা বা আমরা 3D প্রানি।

এখন ভাবুন কেউ এসে ঐ ব্লকটি উঠিয়ে দৌড় দিল। এই দৌড়ানোর সময় আমি আপনার কাছে ব্লকটির অবস্থান জানতে চাইলাম। আপনি ব্লকটির অবস্থান কিভাবে আমাকে বলবেন? কারন আপনি অবস্থান বলতে গেলে দেখবেন ক্রমাগত ব্লকটির খুটি থেকে দৈর্ঘ্যের, প্রস্থের এবং উচ্চতার তিন দিক থেকে অবস্থান পরিবর্তন হচ্ছে। তো এভাবে কখনোই সঠিক ভাবে আপনি আমাকে ব্লকটির অবস্থান বলতে পারবেন না।

এখন আমি যদি বলি বিকাল ৫ টা বেজে ৩ মিনিটে ব্লকটি খুটি থেকে ১০ ফুট দৈর্ঘ্যে, ৭ ফুট প্রস্থে আর ২ ফুট উচ্চতায় আছে। আবার বিকাল ৫ টা বেজে ৫ মিনিটে ব্লকটি ঐ খুটি থেকে ১৫ ফুট দৈর্ঘ্যে, ১২ ফুট প্রস্থে আর ২ ফুট উচ্চতায় আছে। তাহলে গতিশীল অবস্থায়ও ব্লকটির অবস্থান বলে দেয়া যাচ্ছে। কিন্তু এর জন্য নতুন একটি টার্ম যোগ করতে হচ্ছে আর তা হল সময়। তাহলে সময়ও কোন বস্তুর অবস্থান বের করতে সাহায্য করে। তাই সময়ও একটি ডাইমেনশন।

এবার আমরা পেলাম মহাবিশ্বের মাত্রা চারটি বা মহাবিশ্বের চতুর্থ মাত্রা। তাহলে গতিশীল জগতে আমরা 4D প্রানি। আর এর জন্যই আমরা 4D জগতে বসবাস করি।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৯ রাত ৯:১৬
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×