somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আপেক্ষিক মানুষ
লেখক হওয়ার ক্ষুদ্র ইচ্ছা মাঝে মাঝেই মনের ভিতর সুড়সুড়ি দেয়। তাই মাঝে মাঝে লিখতে চেষ্টা করি। তবে সামুতে লেখা বা মন্তব্য করায় বড়ই অনিয়মিত। তবে নিয়মিত হবার চেষ্টা করছি। পেশায় আমি একজন ছাত্র। দেশের কোন একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মধ্যে আছি।

সামহোয়্যার ইন ব্লগের এ্যানড্রয়েড অ্যাপ হতে পারে ব্লগ বন্ধের সমাধান।

০৯ ই মে, ২০১৯ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি(বিটিআরসি) কর্তৃক ভুয়া অভিযোগে বাংলাদেশ থেকে সামুর ব্যাবহার বন্ধ রাখা হয়েছে। এর জন্য দেশে ভিতরে থেকে অনেকেই ব্লগ ব্যবহার করতে পারছে না। অনেকেই হয়ত ভিপিএন ব্যবহার করে ব্লগে লিখতে ও পড়তে পারছে। কিন্তু কেউ কেউ আছে যারা ভিপিএন ব্যবহার করে না। তারা ব্লগে ঢুকতে পারছেন না। আবার হয়ত অনেকেই জানেনি না যে বিটিআরসি থেকে ব্লগ বন্ধ রাখা হয়েছে।

যেমন আমার কথাই ধরুন, আমি ব্লগে পোস্ট ও মন্তব্য করায় অনিয়মিত হলেও পাঠক হিসেবে বেশ নিয়মিতই ছিলাম।হঠাৎ কি হল ব্লগে আর ঢোকা যাচ্ছে না। ভাবলাম হয়ত কারিগরি ত্রুটি। কিন্তু বেশ কয়েকদিন একই অবস্থা দেখে চেষ্টা করাই ছেড়ে দিয়েছিলাম। ব্লগ কর্তৃপক্ষের উপর রাগ হয়েছিল বেশ।

কিন্তু হঠাৎ একদিন ভিপিএন দিয়ে চেষ্টা করতেই ঢুকে গেলাম। আবার সেই প্রিয় ব্লগারদের লেখা চোখের সামনে দেখতে কিযে ভাল লাগে!

কিন্তু হায়! নোটিশ বোর্ডের পিনটেড পোস্টে দেখলাম বিটিআরসি এই ধরনের একটি কাজ করে বসেছে। এটা তাদের বুঝার ভুল হতে পারে আবার ইচ্ছাকৃতও হতে পারে। যাইহোক ওদিকে কথা বাড়াবো না।

জানি প্রিয় ব্লগের কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্লগ অবমুক্ত করার জন্য। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হল, যদি সামুর এ্যানড্রয়েড অ্যাপটি খুব দ্রুত আপডেট করা হয় এবং বেশ কিছু ফিচার যুক্ত করা হয় তাহলে দেশের অভ্যন্তরিন পাঠকদের সুবিধা হবে। কারন সামু এ্যাড্রেয়েড অ্যাপ বিটিআরসি কর্তৃক ব্যান্ড নয় বিধায় ব্যবহার করতে ভিপিএন প্রয়োজন হবে না। আর এ্যাপ হল একটি যুগোপযোগী সমাধান।

এ্যাপের ফিচারের ব্যাপারে কিছু ব্যক্তিগত মতামত:
১. এ্যাপে লগইন সিস্টেম চালু করতে হবে যেন সমস্ত ব্লগাররা লগইন করতে পারে।
২. মন্তব্য করা ও মন্তব্যের উত্তর দেবার ব্যবস্থা করতে হবে।
৩. প্রথম পাতা, নির্বাচিত পোস্ট ও বিষয় ভিত্তিক লেখা গুলোকে আলাদা আলাদা সাজাতে হবে।
৪. পোস্ট সেভ করে রাখার ব্যবস্থা করতে হবে যেন পরে পড়া যায়।
৫. এ্যাপ থেকে ব্লগ লিখার ব্যবস্থা করতে হবে।
৬. ব্লগ অনুসন্ধানের ব্যবস্থা করতে হবে।
৭. সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক পেইজে নিয়মিত ভাল ভাল লেখার লিংক শেয়ার করে আপ টু ডেট থাকতে হবে।

প্রিয় ব্লগ সামু মামা দীর্ঘজীবী হোক, শুভকামনা।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৯ রাত ৯:২২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×