somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আপেক্ষিক মানুষ
লেখক হওয়ার ক্ষুদ্র ইচ্ছা মাঝে মাঝেই মনের ভিতর সুড়সুড়ি দেয়। তাই মাঝে মাঝে লিখতে চেষ্টা করি। তবে সামুতে লেখা বা মন্তব্য করায় বড়ই অনিয়মিত। তবে নিয়মিত হবার চেষ্টা করছি। পেশায় আমি একজন ছাত্র। দেশের কোন একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মধ্যে আছি।

রকেট পৃথিবীতে ফিরে আসার ইতিহাস।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০১৫ সালের আগ পর্যন্ত মহাকাশে প্রেরিত রকেটের বুস্টার গুলোকে মহাকশেই উন্মুক্ত করে দেওয়া হত। যেগুলো প্রচুর পরিমাণে মহাকাশ বর্জ্যের কারণ হয়ে দাড়ায়। অর্থাৎ ২০১৫ সালের আগ পর্যন্ত কোন রকেট মহাকাশের যাবার পর আর পৃথিবীতে ফেরত আসত না। যদিও নাসার স্পেস-শাটল প্রোগ্রামের কিছু স্পেস-শাটল পৃথিবীতে ফিরে আসতে পারত। কিন্তু তাতে একটি রকেটকে পৃথিবীতে ফেরত আনতে যে পরিমাণ খরচ হত তাতে আরো কয়েকটি নতুন রকেট বানিয়ে অনায়াসে মহাকাশে প্রেরণ করা যেত। তাই নাসা তাদের স্পেস-শাটল প্রোগ্রাম থেকে রকেট ফিরিয়ে আনার চিন্তা বাদ দেয়।

নাসার স্পেস-শাটলের উৎক্ষেপণ



২০১১ সালে ইলন মাস্ক ঘোষণা দেয় যে তার কম্পানি স্পেস-এক্স (Space-X) রি-উইজেবল রকেট লঞ্চিং সিস্টেম নিয়ে কাজ করছে। রি-ইউজেবল বলতে, একটি রকেটের বুস্টার গুলোকে একবার মহাকাশে প্রেরণ করার পর পৃথিবীতে ফিরিয়ে এনে আবার সেটাকে মহাকাশে রকেট বুস্টার হিসাবে প্রেরণ করা।

এরই পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ডিসেম্বরে স্পেস-এক্স তাদের নতুন ডিজাইনের রি-ইউজেবল ফ্যালকন-৯ রকেট সফল ভাবে উৎক্ষেপণ করে এবং ফ্যালকন-৯ এর ফার্স্ট স্টেইজ বুস্টার মেইন বুস্টার থেকে সেপারেট হয়ে উলম্ব ভাবে পৃথিবীতে ল্যান্ডিং করে অর্থাৎ পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে।

২০১৭ সালের মার্চে স্পেস-এক্স তাদের ফ্যালকন-৯ রকেটের আগের মিশনে সফলভাবে ল্যান্ড করা বুস্টারকে সফল ভাবে রি-ইউজ করে। তার তিন মাস পর জুনে স্পেস-এক্স তাদের দ্বিতীয়বারের মত রকেট বুস্টারের সফল রি-ইউজ করে। ফ্যালকন-৯ সিরিজের একটি রকেট প্রথমবার উৎক্ষেপনের পাঁচ মাসের মধ্যে তারা সেটিকে পরপর দুইবার রি-ইউজ অর্থাৎ পুনঃব্যবহার করে। তারা তৃতীয়বারের মত রকেটের সফলভাবে রি-ইউজ করে ২০১৭ সালের অক্টোবরে।

স্পে-এক্স ফ্যালকন-৯ এর ফার্স্ট স্টেইজ বুস্টারের ল্যান্ডিং এবং রি-ইউজ করতে সফল হলেও অরবিটাল স্পিডের কারণে সেকেন্ড স্টেইজ বুস্টারের ল্যান্ডিং এবং রি-ইউজ করতে পারেনি।

কিন্তু সু-সংবাদ হল স্পেস-এক্স ঘোষণা দেয় ২০২০ সালের মধ্যেই তারা নতুন ডিজাইনের রকেট স্টারশিপ লঞ্চ করবে যা পুরোপুরি রি-ইউজেবল অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড দুটো স্টেইজের বুস্টারকেই সফল ভাবে ল্যান্ডিং এবং রি-ইউজ করা যাবে। স্পেস-এক্স আগামী চন্দ্র এবং মঙ্গল মিশন গুলো এই স্টারশিপ রকেট দিয়েই হবে।

এখন পর্যন্ত শুধুমাত্র স্পেস-এক্স ই রিউজেবল রকেট লঞ্চ সিস্টেম সফল ভাবে ব্যবহার করে। এর সাথে আরো তিনটা প্রতিষ্ঠান- অ্যামাজনের ব্লু-অরিজিন, ভার্জিন গ্যালাকটিক এবং ইন্ডিয়ার ইসরো রিউজেবল রকেট লঞ্চিং সিস্টেমের প্রটোটাইপ নিয়ে কাজ করছে।

তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট, স্পেসএক্স ডট কম, ফিজিক্স ডট অর্গ, উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×