somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ দিনে পছন্দের মেয়েটির মন জয় করার সহজ উপায় !

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবছেন কী করে সম্ভব? অবশ্যই সম্ভব! মানুষ পারে না এমন কোনো কাজই পৃথিবীতে নেই। শুধু একটু নিয়ম করে এগিয়ে গেলেই সম্ভব। আপনার পছন্দের মেয়েটি যতই ব্যক্তিত্বসম্পন্ন হোক না কেন, যতই চাপা স্বভাবের হোক না কেন, চেষ্টা করলে সে আপনার ডাকে সাড়া দেবেই। সবার আগে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সচেতন হয়ে নিন। কোনো ধরনের জটিলতা বা অন্য সম্পর্ক আছে কিনা জেনে নিন। যদি তা না থাকে তাহলে নিয়ম মেনে এগিয়ে যান, ৭ দিনেই কাছে পেয়ে যাবেন আপনার পছন্দের মেয়েটিকে!
.
১ম দিন : চোখে চোখে কথা বলুন

প্রথম দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই দিনে আপনার অস্তিত্ব সম্পর্কে জানাতে হবে। আপনি একজন যিনি তাকে অন্যভাবে লক্ষ্য করছেন এটা তাকে বোঝাতে হবে। পৃথিবীতে চোখের ভাষার উপরে কোনো ভাষাই হয়না। বলা হয়ে থাকে শুধু চোখের ভাষাতেই সমস্ত রাজ্যটাকেই বুঝিয়ে দেয়া সম্ভব। এ কারণে চোখের ভাষাতেই তার সাথে কথা বলুন। তার চোখের আপনাকে আকর্ষণীয় করে তুলুন। দেখবেন পরবর্তী ধাপগুলো অনেকটাই সহজ হয়েছে।
.
২য় দিন : পরিচিত হোন

দ্বিতীয় দিন যে কাজটি করবেন তা হল তার সাথে একটু অন্তরঙ্গভাবে পরিচিত হবেন। এবার তার সাথে চোখের ভাষায় নয় বরং আপন ভঙ্গিতে কথা বলুন। পূর্ব পরিচয় তো আছেই, এবার পালা আলাপ জমানোর।
.
৩য় দিন : তার আকর্ষণ ধরে রাখুন

তৃতীয় দিন তার সাথে দেখা হলে বা কথা হলে এমন কোনো কিছু করে বসবেন না যেন আপনার প্রতি তার তৈরি হওয়া আকর্ষণটা হারিয়ে যায়। পারলে সেই আকর্ষণটাকে আরও অনেকটুকু বাড়িয়ে তুলুন। সব প্রসেসেই আপনার চোখ দুটো অনেক বেশি গুরুত্বপূর্ণ। চোখই আপনার মনের কথাগুলো বলে দিতে পারে। চোখই আপনার প্রতি তার আকর্ষণটিকে আরও অনেক বেশি বাড়িয়ে দিতে পারে।
.
৪র্থ দিন : আরেকটু সহজ হন

চতুর্থ দিনে তার সাথে একটু সহজভাবে কথা বলুন। অর্থাৎ এতদিন নিশ্চয়ই একটা বাড়তি ভদ্রতা ধারণ করে কথা বলেছেন। সেই ছদ্মবেশটি আজ উন্মোচন করে ফেলুন। সহজভাবে তার সাথে কথা বলুন, তাঁকে বুঝতে দিন আপনি কেমন। আপনি আপনার বন্ধুদের সাথে ঠিক যেভাবে ফ্রি হয়ে কথা বলেন তার সাথেও সেভাবে কথা বলুন। নিজের ভালো মন্দ কথার ফাঁকে জানিয়ে দিন। দেখবেন আপনার এই মুক্ত মনের কথায় সে আরও অনেক বেশি মুগ্ধ হয়ে পড়বে।
.
৫ম দিন : আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান

পঞ্চম দিনটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দিনে আপনি তাকে আনুষ্ঠানিকভাবে কোথাও যেতে বা খেতে আমন্ত্রণ জানান। সেখানে দুজনে অনেক কথা বলুন। মজার কোনো কথা বলুন যা তিনি শুনে বেশ মজা পাবেন। তার পছন্দ অপছন্দের গুরুত্ব দিন, নিজের ভবিষ্যৎ জীবনের কথা বলুন। তাহলে দেখবেন তিনি আপনার প্রতি বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছেন। ফলে আপনার কাজ অনেকদূর এগিয়ে যাবে।
.
৬ষ্ঠ দিন : তাকে বলতে দিন

ষষ্ঠ দিনে আপনি একেবারেই কথা বলবেন না। এবারে শুধু তাকে বলতে দেবেন। তিনি কী বলেন আপনি তা মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন তার সব কথাই হবে সব আপনি কেন্দ্রিক। আপনাকে সে অনেক বেশি মূল্যায়ন করে সব কথা বলছে। সূক্ষ্ম দৃষ্টিতে খেয়াল করে দেখবেন আপনার প্রতি তিনি হালকাপাতলা দুর্বলও হয়ে গেছেন।
.
৭ম দিন : প্রপোজ করুন

এই দিন আপনার বিশেষ একটি দিন। আপনি এই দিনে কোনো প্রিপারেশন ছাড়াই প্রপোজ করবেন এবং তা খুব সাধারণভাবেই করবেন। আবার ভাববেন না যে আপনি আগে বা এত জলদি প্রপোজ করবেন কেন? বিষয়টিকে এভাবে দেখলে আপনি কখনই জয়ী হতে পারবেন না। বিষয়টি আপনার মনের দিক থেকে দেখবেন। একজনকে আপনার ভালো লেগেছে আপনি তাকে বলছেন। এতে ছোট হওয়ার কিছু নেই। বরং আপনার পছন্দের মানুষটি খুশি হবে। এভাবে সপ্তম দিনে এসে প্রপোজ করে আপনার পছন্দের মানুষটিকে জয় করে নিন। অন্য কথাও সম্পর্ক না থাকলে তিনি আপনাকে ফেরাতে পারবেন না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গীতিকবিতাঃ হারকিউলিসের ডাক

লিখেছেন অব্যক্ত কাব্য, ২১ শে মে, ২০২৬ রাত ৮:৪৪




কত শোকে আর মাতম করলে দেশটা হবে শুদ্ধ?
কতবার আর লড়তে হবে, কত করতে হবে যুদ্ধ!
হারকিউলিস, ঝাপিয়ে পড়ো যত নিপীড়ক খুনির বুকে।
দেখতে চাইনা আর কোন মা কাঁদছে ধুকে ধুকে।

দেখতে... ...বাকিটুকু পড়ুন

এ দেশে ন্যায় বিচার!? = ডাইনোসরের দুধ.. /#) :#| :-ls ।

লিখেছেন সাইবার সোহেল, ২২ শে মে, ২০২৬ রাত ১২:২৫

আমরা বাঙালি বা বাংলাদেশীরা আজীবনই লোভী, স্বার্থপর.. প্রতিবারই কোন না কোন একটা জঘন্য ঘটনা ঘটে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে.. কিছুদিন পর অন্য কোন একটা ঘটনায় আগের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

লাখো পরিবারের বেঁচে থাকার গল্প অনিশ্চয়তার মুখে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে মে, ২০২৬ সকাল ৯:৫৪



যেখানে আইন, ধর্ম আর রাজনীতি একসাথে জট পাকায়- সেখানে সবচেয়ে আগে হারিয়ে যায় সাধারণ মানুষের শান্তি ও জীবিকা।
গরু শুধু প্রতীক নয়, এটা লাখো পরিবারের বেঁচে থাকার গল্প।
এই গল্প এখন অনিশ্চয়তার... ...বাকিটুকু পড়ুন

আমরা ধর্ম আল্লাহ'র মত করে পালন করিনা, করি আমাদের নিজেদের মত করে!

লিখেছেন নূর আলম হিরণ, ২২ শে মে, ২০২৬ দুপুর ২:৩৯


পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও... ...বাকিটুকু পড়ুন

×