somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এফ এম রেডিও নিয়ে টুকরো অভিজ্ঞতা

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৬ সালের কথা।দিনরাত সুযোগ পেলেই এফ রেডিও শুনতেই বসে যেতাম।ফোনে তো খুব বেশি এফ এম সুবিধা ছিল না।হোস্টেলে ফোন রাখাও নিষেধ। রেডিও ছিল ভরসা।অবাক করত ২টা বিষয়।সব ধরনের গান একযোগে শুনতে পাওয়া আর আরজেদের সুন্দর করে কথা বলা।বেতার আমি শুনেছি এর আগে কিন্তু তখন আরজে নামটাই জানতাম না।
এরপর ছুটিতে গেলে বাসায় তার নেড়েনুড়ে দেখতাম যদি এফ এম রেডিও শুনা যায়।শনশন শব্দ ছাড়া কিছুই শুনতে পেতাম না।ততদিনে মোবাইলে রেডিও সুবিধা আছে কিনা তা দেখেও ফোন কেনা শুরু হয়ে গেছে।শীতকালে কিছু চ্যানেল ধরা দিত।কিন্তু স্পষ্ট না।হুট করে চলে যেত এমন ব্যাপার সাপার।
তেমনি একদিন রাত ৩টা বাজে এসএমএস করলাম।রেডিও ফুর্তির রাতের শো,আরজে শুভ।তখন তো ফেসবুক জেকে বসেনি এতটা।যাই হোক,আমি অপেক্ষা করছি কখন আমার এসএমএস পরা হবে।মনে মনে এটাও ভাবছি,আরে ঢাকার মানুষের এসএমএস ফেলে আমারটা কেন পড়বে!!কিন্তু উত্তেজনা নিয়ে শুনছি।এদিকে নেটওয়ার্ক বাবাজি তো আসে আর যায়।হুট করে গান শেষে আরজে বলছে "নোয়াখালি থেকে সিফাত এসএমএস পাঠিয়েছে..............." আমি অতি উত্তেজনায় আরো ভাল শুনার আশায় তার নাড়তে নাড়তে শনশন শব্দে তাও মিস করলাম।কি যে মন খারাপ হলো সেদিন।আমার এসএমএস আমি শুনতে পেলাম না।আর এ কথা কাকে বলিনি তখন।রীতিমত a+ পাওয়ার মত নিউজ।
আরজে শুভ আমার ফেবারিট ছিল।মেয়েরা এসএমএস করত "ভাইয়া আপনার ভয়েস অনেক সুন্দ,আচ্ছা আপনি দেখতে নিশ্চই অনেক সুন্দর[নারীদের যা হয়]।উনি বলত আমার মাথায় ইয়া বড় টাক।আগেই বলেছি ওই সময় ফেসবুক নিয়ে মানুষ মাথা ঘামাতো না।তো একবার এক কনসার্টে গেলাম যেখানে হোস্ট ছিল আরজে শুভ।পরিচয় দিতেই তাকিয়ে দেখি আরজে শুভ হচ্ছে এখনকার অভিনেতা নায়ক শুভ!! যে কিনা তখন খুব কম কাজ করত।কারন ও তখন ওভাবে পরিচিতি পায়নি।২/১টা মডেলিং করত।আরজে-দের তখন দেখতে পাওয়া এতটাই কষ্টের আর আনন্দের ব্যাপার ছিল।
(একটা নতুন রেডিও স্টেশনের পেইজ চোখে পড়ল।গিয়ে দেখি আরজেদের সুন্দর সুন্দর ছবি দিয়ে পোস্ট ছাড়া আর কিছুই নেই।যে যখন হটসীটে বসেন,নিজের ছবি পোস্ট করে শো শুরু করেন,এমন একটা ব্যাপার।অনেকের আবার পারসোনাল ফ্যান পেইজও আছে দেখলাম।সত্যি সময় পাল্টেছে,হাতের কাছে আরজেরা চলে এসেছে।মুগ্ধতা ছুটি নিয়েছে জীবন থেকে)

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×