একজন চোর যদি বিএনপির হরতাল কার্যক্রমকে সাপোর্ট দেন, বিএনপিও কি চোরকে সাপোর্ট দেবে ?
০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জামায়াতের আন্দোলনকে বিএনপি সাপোর্ট দিবে কিনা -গতকাল সাংবাদিকদের করা এই প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব দোলোয়ার বলেছেন, যেহেতু জামায়াত বিএনপির হরতাল কর্মসূচীকে সাপোর্ট দিয়েছে, তাই আমরাও তাদের যেকোন কাজে সাপোর্ট দেবো।
আমি তাজ্জব হয়ে গেলাম একটি বড় দলের মহাসচিবের কথার ধরন দেখে। মহাসচিব নিজেদের দলের আদর্শকে এখানে বিবেচনা করেননি, তিনি বলতে পারতেন- দেশের মঙ্গলের স্বার্থে কিংবা দেশ বিরোধী যে কোন কর্মকান্ডের বিপক্ষে বিএনপি সমর্থন দেবে। তিনি তা না বলে বলেছেন, যেহেতু জামায়াত বিএনপির হরতাল কর্মসূচীকে সাপোর্ট দিয়েছে, তাই....। খন্দকার দেলোয়ারর কাছে এখন প্রশ্ন করা যায়, একজন চোর-বদমাশ-দেশোদ্রহীও যদি বিএনপির যেকোন কাজে সমর্থন দেয়, বিএনপিও কি তাদের যেকোন কাজে সমর্থন দেবে ? বিএনপির ঐক্য ধরে রাখার এই নড়বড়ে প্রচেষ্টা দেখে মর্মাহত হলাম।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন