somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ ও জাতির জন্য .....আরেকটু কি ভাবা যেতো না....???

১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব সংক্ষেপে বলতে চাই...
তত্ত্বাবধায়ক সরকারের কাজ র্কম নিয়ে অনেক কথা হচ্ছে...
সরকার মানুষের মনে যেই আশা-আকাংখার জন্ম দিয়েছিল... তার কোন কিছুই যে অবশিষ্ট নেই সেটা আমরা সবাই জানি... তারপরেও সরকারের অনেক র্কমকান্ড প্রশংসার দাবিদার... অনেক সংস্কার বা রিফর্মিং হয়েছে, অনেক সংস্কারের চেষ্টা করা হচ্ছে... সবই ভালো লক্ষণ ।

কিন্তু মনে যখন কিছু প্রশ্ন উদয় হয় তখন আর কুল কিনারা পাই না । মনে হয় কিছু অগুরুত্বপূর্ণ কাজ নিয়ে আমাদের সরকার খুব বেশী মেতে আছে । একবার ভেবে দেখুন সরকার আমাদের জন্য কী করেছে । ছাত্রদের জন্য বা দেশের শিক্ষার গুনগত মানের উন্নতির জন্য কিংবা আলোর পথের মিছিলের যারা অগ্রপথিক, সেইসব শিক্ষকদের জীবন ও জীবিকার জন্য সরকার কী করেছে ?..
উত্তর : কিছুই না । যা করেছে তাতে তাদেরকে ছোট করা হয়েছে ।

সরকারের উচিৎ অনুচিৎ নিয়ে অনেকে অনেক কথা বলে । কিন্তু কেউ কিছু করে না । যাদের সামর্থ্য আছে তারাও কিছু করে না । কেউ কিছু করুক আর না করুক আমি আমারটা বলতে চাই । ..

দুর্নীতি দুর করাতে সরকারের একনিষ্ঠ মনোনিবেশ তাকলেও সরকার এখানে দারুণভাবে হোচট খেয়েছে । হোচটের আরো নগ্ন রুপ হয়তো আমরা দেখবো নির্বাচিত সরকার আসলে । এক দুই বছরে কোন জাতিকে শুদ্ধ করা যাই না । আর স্বল্পকালীন ভাসা ভাসা কিছু করেও কোন স্হায়ী ফল পাওয়া যায় না । সব কিছুই আবার "যেমন ছিলে" হয়ে যাবে । সরকার কি খুব নিবিষ্ট চিত্তে যুব সমাজ বা ছাত্র সমাজ নিয়ে ভাবতে পারতো না ...?? যারা নষ্ট হয়েছে .. তাদের তো আর শুদ্ধ করা যাবে না । যারা আগামী দিনের আশার আলো, যাদের হাত ধরে এই দেশ একদিন পৌছাবে সাফল্যের চরম শিখরে, যারা এখনো কলুষিত জীবনের ধারক হয়নি, যারা এখনও সুন্দর মাতৃভূমির স্বপ্ন দেখে দিন কাটায়, যারা এখন শৈশবের গন্ডি পেরিয়ে কৈশরের স্বর্ণদ্বারে ঘুর ঘুর করছে, যারা কৈশর পেরিয়ে যৌবনের স্বপ্নময় ভুবনে মাত্র পা রেখেছে তাদের জন্য সরকার কিছুই করেনি । সরকারের কী উচিত ছিল না সবার আগে ভবিষৎ-এর আশার আলো জ্বালানো..? সরকার যদি এদেশের শিশু, কিশোর, যুবক-যুবতীদের শিক্ষার গুনগত পরিবর্তন করতে পারতো । মূল্যবোধ, দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা এইসব মৌলিক আদর্শ সম্বলিত শিক্ষার প্রচলন করতে পারতো; শিক্ষকদের জীবন ও জীবিকার মান যদি উন্নত করতে পারতো তাহলে হয়তো এতকিছু করতে হতো না ।

একদিন এই সুশিক্ষিত মানুষগুলোইতো বড় হবে । আজকের দূর্নীতিবাজরা আর কী ক্ষতি করবে আমাদের.... । আজকের এই যুব সমাজের আদর্শ বেড়ে উঠা নিশ্চিত করতে পারলে আর কী দরকার আমাদের..?

যারা অনেক ভাবে, চিন্তা করে, গোল টেবিল বৈঠক করে তাদের কাছে প্রশ্ন.... আপনারা কি আপনাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন ?
মনে হয় করেন.... করেন বলেই তো আপনারা আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য খুব অল্প বয়সেই দেশের বাইরে পাঠিয়ে দেন ।

আমাদের একটা উজ্জল ভবিষ্যতের কামনা করে শেষ করছি ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ১:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×