somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিচারণ (১)

৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত আট বছরে রাতারাতি বদলে গেছে আমার জীবণ- ক্রেডিট গোস টু কম্পিউটার। মনে আছে প্রথম যেদিন বাসায় এই মেশিন আসে, কম্পিউটার বলতে আমার নলেজ ছিল কেবল একটা রচনার শিরোনাম। ইন্টারের একজাম সিজনে বডি মুখস্ত ছিল, কিন্তু কোন অবস্থাতেই ওই সম্য মনে আসছিল না। :( )

ফ্লোরা সিস্টেম থেকে মুবিন ভাই বাসায় সিস্টেম সেটআপ করে দিয়ে গেল, আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম কখন ওনার কাজ শেষ হয় - উদ্দেশ্য প্রথম ব্যবহারকারী হওয়া। খানিক পরেই সুযোগ মিলে গেল- মুবিন ভাই কাজ শেষে নাস্তার টেবিলে যাওয়া মাত্রই আমি অবাক চোখে উইন্ডোজ ৯৮ এর সামনে বসলাম। মেশিন বলে কথা… মানুষের মত নাকি কাজ করতে পারে। সো এইবার চান্স…

কিন্তু একি, মাউস নাড়ি অথচ স্ক্রিনে পয়েন্টার নড়ে না কেন? বহু চেষ্ঠা, কিন্তু কোনমতেই কোন সিস্টেম করা যাচ্ছে না। নাস্তা শেষে মুবিন ভাই পাশে দাড়ানো, বল্লাম -‘ভাই স্ক্রিনে পয়েন্টার নড়ে না কেন?’ উনি ‘তাই?’ বলে মাউস নাড়া দিলেন- আজব! সাথে সাথে পয়েন্টার সাহেব নড়তে শুরু করলো। আমার তো এখন ইমেজ সংকট... জীবণে কী এমন পাপ করছি যে মাউস বাবাজি আমার কথা শুনে না- সো এইবার আমার টার্ন।

কিন্তু বেয়ারা মাউস বলে কথা, এগেইন নো লাক। পাশে মুবিন ভাই মুচকি হাসেন - ‘ভাই, মাউসটা টেবিলে রেখে নাড়াতে হবে’… আমি বেচারা ঘর্ষণের কারণে নষ্ট হবে ভেবে, মাউসটাকে টেবিল থেকে কয়েক সেন্টিমিটার উপরে তুলে নাড়াচ্ছিলাম...

শুরু হয়ে গেল প্রথম গেম- রোড্ রাস। মনে আছে, ক্যাম্পাসে আমাদের বাসায় সবার আগে পেন্টিয়াম ফোর আসে, মোটামুটি গর্বের বিষয় টাইপ কথা-বার্তা যখন বাতাসে ভাসছে, তখন আব্বুর নির্দেশে গেম শেষে কম্পিউটার বন্ধ করার পালা। ডাবল ক্লিক করে গেম শুরু করছি, কিন্তু কেম্নে গেম বন্ধ করে, এইটা তো জানা নাই। রোড্রাস মামা তো স্ক্রিনের পুরোটাই দখল করে রাখছে - শাটডাউনের মেনু পাবো কেম্নে? এত দেখি মহা বিপদ। এদিক-সেদিক ফোন, বড় ভাইরা যদি কিছু হেল্প করতে পারেন। নাহ, নো ওয়ে… তারপর থেকে আমার নিয়মটা এমন হল- রোড রাস খেলা শেষে ডাইরেক্ট ইউপিএসের বাটন টিপে কম্পু বন্ধ করতে হবে…

হারডডিস্ক বেচারা আর কাহাতক সহ্য করে- ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই ঘট করে মারা গেল। এই ধরণের অন্য কোন অত্যাচারের কারণে ইউপিএস বাবাজিও পটল তুললো। দুটারি রিপ্লেসমেন্ট আসলো।

এরপর কত দিন গেল, কত পারটস নষ্ট হইল… প্রসেসর পুরলো, মাদারবোরড বদলালাম, ফ্লপি বাবাও আমার পকেটের টাকা খসালো। বিশাল মনিটরকে কোলে করে আইডিবি নিয়ে গেলাম, দীর্ঘায়ু কিবোর্ড কয়েকটা মাউসের আসা-যাওয়া দেখল। (চলবে)
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×