আমার ভালোবাসা সত্য..
আমি এক পরীকে দেখেছি... নিশ্চিত.
ও রাস্তায় আমার দিকে তাকিয়ে হেসেছিল..
ও আরেকটা ছেলের সাথে দাঁড়িয়ে ছিল..
কিন্তু তাই বলে আমি কাটাবোনা একটা বিনিদ্র রাত... কারন আমার একটা ইচ্ছে আছে...
তুমি অনেক সুন্দর , অনেক বেশি সুন্দর
তুমি অনেক সুন্দর , আর আমি জানি তুমি সত্য।
আমি তোমায় দেখেছি একটা ভিড়ে
আমি তখন বুঝিনি আমি কি চাই . .
আমি তখনো বুঝিনি আমি তোমাকে চাই
হ্যাঁ, তুমি আমার দৃস্টি নিয়েছিলে কেড়ে, যখন আমরা হাঁটছিলাম।
তুমি আমার মুখ দেখেছিলে...
বুঝেছিলে .. তখন আমি হাওয়ায় উড়ছি।
আর আমি জানিনা তোমার সাথে কবে আমার আবার দেখা হবে...
তবে তোমার আর আমার সেই একটা সেকেন্ড ছিল, যেটা থেকে যাবে।
তুমি অনেক সুন্দর , আনেক বেশি সুন্দর
তুমি অনেক সুন্দর , আর আমি জানি তুমি সত্য।
আমি তোমায় দেখেছি একটা ভিড়ে
আমি তখন বুঝিনি আমি কি চাই . .
আমি তখনো বুঝিনি আমি তোমাকে চাই
তুমি অনেক সুন্দর , আনেক বেশি সুন্দর
তুমি অনেক সুন্দর , আর আমি জানি তুমি সত্য।
আর আমি জানি, আরেকটি পরী ছিল . . .
আর তার মুখে ছিল হাসি ..
কারন সে ভাবছিল ...
আমি বোধহয় তোমার খুব কাছেই আছি ।।
কিন্তু এখন সময় তাকানোর... সত্যের পানে
আর কখনো যে তোমায় আমি পাবোনা ...
এই মন এখন সেটা জানে।
-------------------------------
কবিতা রাজ্যে আমার পা রাখার প্রথম প্রয়াস। আমার নিজের কাছে এটা মাস্টারপিস.. কারন আজ সারাদিন এর প্রসব বেদনা পেটে নিয়ে ঘুরেছি (তবে সেটা কাল লেট নাইটে খাওয়া বার্গারের জন্যও হতে পারে) । ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন আশা করি।
এই প্রয়াসটা উৎসর্গ করছি ফেলো ব্লগার হাসানকে, যাকে আমি চিনিনা কিন্তু যার রেফার করা একটা গান আমাকে নতুন করে ভালবাসা বুঝতে সাহায্য করছে। আরও উৎসর্গ সেই আসল পরীকে।
পাঠক... ভাববেননা কথাগুলো একান্তই আমার। জেমস ব্লান্টের একটা গান মগজে এমন ঢুকেছিল যে, যেন খুলিটা খুলে একটু চুলকালে আরাম হত। এই প্রয়াসটা একটা মাঝারি আকারের চুলকানিই। আর কিছু না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



