শিশ দিচ্ছো ? দাও
শাই শাঁই বৃষ্টি কাটা। মুছে দাও ওই ফোঁটা গুলো।
তুমি ভেতরে ভিজছো? আমি জানি . . . ডানের জানালা খোলা। তাতে কি? আমিও তো ভিজছি। থাকুক না আজ ওটা খোলা . . . অসম্ভব ভালো লাগছে।
সব কিছু দেখো কেমন ধীর হয়ে গেছে বৃষ্টিতে। আমি ছুটে যাবো তোমাকে নিয়ে। ভয়? পরোয়া করতে ইচ্ছে করছে না। ওফ এই গন্ধ... ভিজে মাটির সোঁদা এই গন্ধ। মাতাল করে দাও আমাকে।
ভাল্লাগে না... আজই হারানোর দিন। আজই মনে করার দিন ওই পুরোনো কষ্ট গুলোকে। চলো আজ মন হালকা করি ... দুঃখ গুলো কে মনে করে।
পিছলে যাচ্ছো? সরি . . একটু বেশিই জোরে ছুটছি না? আজকে না ছুটলে আর কবে? প্রতিদিনের বাঁধন আর ভালো লাগে না।
হা হা .. হ্যা মনে আছে। খুউব মনে আছে। এরকম একটা দিনেই তো ও পালিয়ে গিয়েছিল। আবার তুমি আর আমি নিরুদ্দেশ ছুটে ছিলাম।
টায়ার্ড লাগছে।
হ্যাঁ.. আমিও জানি এই বৃষ্টিটা একটা পর্দা ... আমার মুখটা ঢেকে রাখে ভেজা চাদরে। লুকিয়ে রাখে . . .
দেখ... দিগন্ত জোড়া বালু মাঠ। মনে আছে? আজ যেখানে থেমেছি এখানেই নদী ছিল? এখানে এসেছি কত্তবার? বসি একটু ... হ্যাঁ? তুমিও জিরিয়ে নাও।
ভেবেেেছা কখনো? গতি... পলায়নপরতা আর কষ্ট সব এক সুতোয় বাঁধা? বলতো আমি আমার থেকে পালাই কেন? আমি জানি। ভাবনা টা এখন থাকুক। মুখটা আকাশের দিকে তুলে পানির এই হুল ফোটাটা উপভোগ করি . . . ইর একটু খানি।
দেখেছো? বাতাস নেমে এলো। বৃষ্টি একটু পরেই থেমে যাবে। হাস্যকর ... না? আমার মতো রোদ্দুরকে বোধহয় এতো অপছন্দ কেউ করে না। অথচ দেখো .. আমার সবগুলো দুঃখ এই বৃষ্টি ঘিরে। তবুও এই বৃষ্টিকে এতো ভালোবাসি কেন বলোতো ?
হাহ ঠিকই বললে ... একটা ছুতো দরকার। স্যার কে বলবো কি? ভিজলাম কেন? ধুর... আর অফিসে ই যাবো না।
চলরে বুড়ো . . ঘরে ফিরি। দাড়া . . দাড়া . . . কি মনে হয়? আবার যখন ফেরত আসবো এমনি এক বৃষ্টি দিনে . . . চরটা আর কতটুকু বড় হবে রে ?
চল যাই ... কয়েক মাসের পাগলামির কোটা আজই শেষ করে ফেললাম । ওয়াও .. তাকিয়েছো নিজের দিকে? ভিজে মুছে গেছে সব ধুলো ... অ্যান্ডারসনের রাজহাঁস এখন তুমি।
নাহ . . তুমি তো আছোই . . . আমার পাগলামির সঙ্গী আর কে হবে?
--------------------------
দুই দিন আগে .. পাগল আমি ... আমার পাগলা বুড়ো আর আমার বৃষ্টি নিয়ে এই পাগলামি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



