স্কটল্যান্ডের যে গণভোট হলে তাকে কী 'স্বাধীনতা'র জন্য বলা যায়? স্কটল্যান্ড কি এখন স্বাধীন নয়? আমার মনে হয়, এখানে 'স্বাধীনতা' শব্দটি ভুলভাবে বা ভুল অর্থে ব্যবহৃত হচ্ছে। একটি দেশ যখন স্বাধীন থাকে তখন তার অন্তর্ভূক্ত সকল এলাকা বা অঞ্চলই স্বাধীন বলেই ধরে নিতে হবে। উদাহরণ হিসেবে যদি বলি ভারত একটি স্বাধীন দেশ, তাহলে এই দেশের অভ্যন্তরে যত এলাকা বা অঞ্চল আছে সবটাই ওই স্বাধীন সত্ত্বার অংশীদার। ভারত স্বাধীন মানেই মাদ্রাজ, অন্ধপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, আসাম, ত্রিপুরা সবাই সেই স্বাধীনতার অংশীদার, তবে এরা কেউ আলাদা দেশ নয়। একইভাবে স্বাধীন যুক্তরাজ্যের অংশ হিসেবে স্কটল্যান্ডও স্বাধীন। তবে তারা আলাদা দেশ নয়। স্বাধীনতার বিষয়টি উপযুক্তভাবে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভকারী পাকিস্তানের অংশ হওয়ার পরও এ দেশের মানুষ নিজেদের স্বাধীন মনে করতে পারেনি, বা তাদের তা করতে দেয়া হয়নি। পূর্ব তিমুরও একটি সঠিক উদাহরণ হবে কেননা তারা ইন্দোনেশিয়ার সাথে থাকতে চায়নি, এ জন্য তাদের রক্তাক্ত সংগ্রাম করতে হয়েছে। পরে তারা স্বাধীনতা অর্জণের মাধ্যমে আলাদা দেশ হয়েছে। যুগোশ্লাভিয়া ভেঙ্গে তিনটি দেশ হওয়ার সাথেও স্বাধীনতা শব্দটি যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি দেশ হওয়া ওই দেশগুলোর জন্য স্বাধীন হওয়া বটে। তবে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর গঠিত দেশগুলো নিয়ে যে জোট হয়েছিল সেই কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-সিআইএস যখন বিলুপ্ত হয়েছিলো সেটা ওই দেশগুলোর জন্য 'স্বাধীনতা' অর্জণ ছিলো না। (সংগৃহীত)
আলোচিত ব্লগ
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত
জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন
পরেছো চশমা গান

কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি
ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের... ...বাকিটুকু পড়ুন
ইসরাইলের সাধারণ নির্বাচন।

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন
এক সেকেন্ডের নেই ভরসা

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন
ভবিষ্যতের জন্য শুভকামনা

বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।