somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উগ্রআস্তিকতা : উগ্রনাস্তিকতা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস্তিক বা নাস্তিক বর্তমান সময়ের একটি বড় আলোচনার উপাদান। এগুলো হল বিশ্বাসের ব্যাপার। যার যার বিশ্বাস তার তার কাছে। এটাতে কোন সমস্যা বা সংঘাত নেই। তবে উগ্র নাস্তিকতাবাদ এবং উগ্র আস্তিকতাবাদ দুটোই খারাপ। সেটা পৃথিবীর যে কোন প্রান্তেই হোক না কেন। একটু জেনে রাখা ভাল, বিবর্তনবাদীদের একাংশের ধারনা মতে "যাদুবিদ্যা - ধর্ম - বিজ্ঞান" এভাবে পৃথিবীতে মানব সভ্যতার বিবর্তন সাধিত হয়েছে। কিন্তু বর্তমানে "যাদুবিদ্যা - ধর্ম - বিজ্ঞান" তিনটি বিষয়ই মানব সভ্যতায় স্ব স্ব মহিমায় বিদ্যমান (এটি বিবর্তনবাদের একটি বড় সমালোচনাও বটে)। বর্তমান পৃথিবীতে নাস্তিকদের চেয়ে আস্তিকদের সংখ্যাই বেশি।

আস্তিক হচ্ছে এক কথায় যারা সৃষ্টিকর্তা ও সৃষ্টিকর্তা প্রদত্ত ধর্মে বিশ্বাসী। যার যার বিশ্বাস অনুযায়ী আস্তিকরা স্ব স্ব ধর্ম-কর্ম পালন করে। সেটা যে কোন ধর্মেই হতে পারে। তাতে কোন সমস্যা নেই। কিন্তু সমস্যা হল উগ্র আস্তিকতাবাদ অর্থাৎ কেউ যখন জোর করে অন্যকে নিজের বিশ্বাসের দিকে প্রভাবিত করতে চায় বা অন্যের বিশ্বাসের প্রতি কটুক্তিমূলক আচরণ প্রদর্শন বা এগুলো কোন কিছুতেই কাজ না হলে ভিন্নমতাবলম্বীকে নিঃশেষ করে দেয়ার চেষ্টা করা। আর তখনই সংঘাত তৈরী হয়। যা কখনোই সমর্থনযোগ্য বা কাম্য নয়।

নাস্তিকরা সাধারনত কোন সৃষ্টিকর্তা বা ধর্মে বিশ্বাস করে না। তারা বস্তুবাদে বিশ্বাসী। তাতে কোন সমস্যা নেই। কিন্তু সমস্যা হল উগ্র নাস্তিকতাবাদ অর্থাৎ তারা খুব ধূর্ততার সহিত তাদের কথায় বা আচরণে বা কলমের কালিতে উগ্র হিংস্রতার মাধ্যমে আস্তিকদের বিশ্বাসের উপর তথা সৃষ্টিকর্তা ও ধর্ম নিয়ে কটুক্তি ও আজেবাজে মন্তব্য করে। তাদের এই কর্মকান্ড উগ্র আস্তিকতাবাদকে উষ্কে দেয় বা উগ্র নাস্তিকতাবাদীরা উগ্র আস্তিকতাবাদীদেরকে তাদের শত্রু হিসেবে দাঁড় করিয়ে দেয়। আর তখনই সংঘাত তৈরী হয়। যা কখনোই সমর্থনযোগ্য বা কাম্য নয়।

আমার মতে, উগ্র নাস্তিকতাবাদী ও উগ্র আস্তিকতাবাদী উভয়েই সন্ত্রাসী। উভয়েই যার যার সামর্থমত কথ্য ভাষা, লিখিত ভাষা, শরীরি ভাষা, দেশী-বিদেশী অস্র ইত্যাদির মাধ্যমে একে অন্যকে আঘাত করে। এটাকে বন্ধ করতে হবে। পৃথিবীতে ধর্ম এসেছে মানুষের কল্যানে। কোন ধর্মেই খারাপ কিছু নেই। কোন ধর্মেই উগ্রতার স্থান নেই। উগ্রতা তৈরী করেছে ধর্ম ব্যবসায়ী বা সন্ত্রাসীরা। তাই কোন উগ্রবাদীর কর্মকান্ডের জন্য উগ্রবাদীদের সমালোচনা করুন বা শাস্তি দিন। অযথা ধর্মের সমালোচনা করা ঠিক নয়।

এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ধৈর্য্যশীল, সহমর্মী হতে হবে। নিজেদের কথাবার্তা আচার আচরনে অন্যকে আঘাত করা বা অন্যের বিশ্বাসে আঘাত করা হতে বিরত থাকতে হবে। সবাইকে মনে রাখতে হবে "ভাল - মন্দ" এই দুটি শব্দ আপেক্ষিক ব্যাপার। তাই একজনের কাছে যেটা ভাল, অন্যজনের কাছে সেটা হয়ত খারাপ। আবার অন্যদিকে একজনের কাছে যেটা খারাপ, সেটা হয়ত কারো কাছে ভাল। তাই যার যার বিশ্বাস নিয়ে স্ব স্ব জীবন পরিচালনা করতে হবে। কেউ জোর করে নিজের বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন না, বা অন্যের বিশ্বাসকে নিয়ে কটুক্তি করবেন না। তবেই সমাজে শান্তি আসবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×