somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাথমিক পরিচয়ে কেন বিদেশীরা বাংলাদেশকে চেনে না, এটা নিয়ে দুঃখ পাবার কিছুই নাই...............

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক বাঙালি প্রবাসীর একটা কমন অভিজ্ঞতা হল- দেশ কি তা জিজ্ঞাসা করা হলে বাংলাদেশের নাম বললে কেউ চিনেনা। তাই নিয়ে তাদের আক্ষেপের অন্ত নেই। কেন দেখলে মোটা দাগে এশিয়ান বা আরেকটু বেড়ে ইণ্ডিয়ান বলা হয়, বা বাংলাদেশ কে ইন্ডিয়ার অংশ মনে করা হয়, ব্লা ব্লা ব্লা।

আমি এটা নিয়ে হীনমন্যতার কিছু দেখি না। বিদেশি হলে যে তার বিশ্ব সম্পর্কে ভুরি ভুরি জ্ঞান থাকবে তা মনে করার কোন দরকার নাই। বরঞ্চ বিদেশিরা অনেক জানে- এটা মনে করা হীনমন্যতা। আমার দেশ সম্পর্কে জানল কিনা, এটা অত বড় কোন ব্যাপার না।

এভাবে বিষয়টা দেখি চলুন, আমি আপনি বিশ্বের কয়টা দেশকে চিনি। কসাভো, তিমুর, লাটভিয়া বাইলোরাশিয়া, মাল্টাভিয়া, সান মেরিনো, এন্ডোরা, কিরখিজিয়া, স্লোভাক, লাইচেস্টাইন- এইসব দেশের নাম কয়জনে জানে? কিরখিজিয়া, তিমুর বাদে এরা কিন্তু সব ইউরোপের দেশ। যদি বলি উন্নত দেশ হিসেবে ওই দেশের লোক যদি আমাকে বলে, কি তুমি আমার দেশ চেন না? তাকে কি উত্তর দেব আমরা?

টোঙ্গা, কিরিবাতি, নাউরু, সামোয়া, সেন্ট কিটস এন্ড নেভিস, গায়ানা, সুরিনাম, নিকারাগুয়া, ত্রিনিদাদ এন্ড টোবাগো, দিবাহমাস, বেলিজ, পালাউ, ভানুয়াতু, তুভালু- এদের নামই বা আমরা কয়জনে শুনেছি??

আবার টোগো, লেসথো, জায়ার, বুরুন্ডি, মালাগাসি, বেনিন, জিবুতি, গ্যাবন, গাম্বিয়া, সোয়াজিল্যান্ড, গিনিবিসাউ, বতসোয়ানা, সেসিলিস, বুর্কিনা ফুঁসো, সাও টো মে ও প্রিন্সিপ, কমরো, মউরিতানিয়া, কেপ ভার্দে--- এই নামগুলো শুনলে অনেকে বলে বসতে পারে, আমি বানিয়ে বলেছি কি না।

না, বাংলাদেশ যেমন একটা দেশ, এরাও তেমন দেশ। আমাদের যেমন বিশ্বকে দেখানোর মত অর্জন আছে, এদেরও নিশ্চয়ই আছে। আমরা এদের না চিনলে, উন্নত বিশ্বের কোন নাগরিক এদের না চিনলে মন খারাপ করার কিছুই নেই। সবাই সবকিছু জানে না, জানা সম্ভবও না।

তাই বিদেশে গিয়ে দেশের নাম বললে যদি কেউ নাম চিনতে না পারে, আর যদি খারাপ লাগে কোন দেশের পাশে অবস্থিত তা বলতে, সেটা না হয় নাই বা বললেন; তাকে প্রথমে দ্রাঘিমাংশ আর অক্ষাংশ এর ঠিকানা দিয়ে শুরু করুণ। তারপর আমাদের অর্জনগুলোর কথা বলুন, বলুন আমাদের একজন এফ আর খান ছিল, একজন জামাল নজরুল ইসলাম ছিল, একজন সালমান খান আছে, একজন লিপু আছে, একজন আতাউল করিম আছে, একজন পার্থ প্রতিম মজুমদার আছে, একজন মাশরাফি বিন মুর্তজা--সাকিব আল হাসান আছে; যারা শুধু আমাদের দেশকে না পুরো বিশ্বকে কিছু দিয়েছে, দিয়ে যাচ্ছে।

আমাদের সমৃদ্ধ্ব ইতাহাসের কথা বলুন, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন—যা আমাদের দেশকে শুধু না, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল।
আগে নিজে জানুন অনেক। তারপর অন্যদের বললে তারাই লজ্জা পাবে নিজেদের অজ্ঞতা দেখে। আপনার আর লজ্জিত হওয়া লাগবে না, অন্যরা কেন আপনার দেশকে চেনেনা এই ভেবে।

আগে নিজের দেশ আর নিজের গর্বগুলোকে জানুন, পরে না হয় লজ্জিত হবেন অন্যরা কেন জানল না এই ভেবে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ দুপুর ২:১৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×