somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতির কালো থাবা শেষপর্যন্ত সংসদ ভবনটাকেও রেহাই দিল না!!!!!!!!

২৮ শে মে, ২০১৬ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভালবাসা, গর্ব, অহংকার---- এগুলোর সুনির্দিষ্ট কোন ডেফিনিশন নেই। কাউকে জিজ্ঞাসা করলে নির্দিষ্ট করে কিছু বলতে পারবে না। একটা ধারনা দিতে পারবে, যা দেখা যাবে অন্যদের তুলনায় ভিন্ন। এগুলো আসলে ফিল করার বিষয়।

কথাগুলো বললাম ভূমিকা হিসেবে। আসলে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন নিয়ে। কিন্তু এর সাথে ভূমিকার সম্পর্ক কি?

আছে। আমি বাংলাদেশের বিভিন্ন নতুন পুরাতন স্থাপত্যের ভিতর সবচেয়ে ভালবাসি এই ভবনটাকে। কেন বাসি জানিনা। যতবারই এটার দিকে তাকাই, শুধু তাকিয়েই থাকি। বহুবার এর সামনে-পিছে দিয়ে গেছি, বহুবার দেখেছি; কিন্তু প্রত্যেক দেখায় একে নতুনের মত লাগে। কখনই এটা আমার কাছে পুরানো হবে না, আমি জানি, ফিল করতে পারি।

সচেতন যে কোন মানুষের কাছেই, যারা বিশ্ব স্থাপত্য সম্পর্কে খোঁজ খবর রাখে, তারা জানে বাঙালি যদি এই ক্ষেত্রে কোন কিছু নিয়ে গর্ব করতে চায়, তাহলে এটাই থাকবে প্রথম অবস্থানে।

লুই আইকান শুধু এটার নকশাই করেন নি, পুরো বিজয় সারণীর ল্যান্ডস্কেপ এর নকশাই করেছিলেন। এত অপরিকল্পিত নগরী ঢাকার ভিতরে এখনো এই এলাকা স্বমহিমায় ভাস্বর। তাই যখন খবর পেয়েছিলাম ঢাকার মেট্রোরেল এয়ারফোর্সের বাঁধার মুখে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এড়িয়ে সংসদের আশপাশ দিয়ে যেতে পারে, তখন খুব রেগে গেছিলাম। মনে হয়েছিল, দরকার নেই মেট্রোরেলের। আগে আমার সংসদ ভবনের সৌন্দর্য্য!!

আইনের আঁতুড়ঘর সংসদ কে নিয়ে সম্প্রতি একটা খবর দেখলাম। জুন মাসের আগে সংসদ ভবনের উন্নয়ন কাজের জন্য বরাদ্দ টাকার বিল ভাউচার করে অর্থ লোপাটের জন্য সংসদ ভবনের দক্ষিন দিকের ফুটপাতের মানসম্পন্ন পুরানো ইট উঠিয়ে খুবই নিম্নমানের মাটির ইট লাগানো হচ্ছে। পুরানো ইটগুলো ৫০ বছর আগেকার, পাথরের গুড়ো আর সিমেন্টের মিশ্রনে তৈরি এবং এখনো ভাল আছে। আমি নিজে বহুবার ফুটপাতে বসেছি, দেখেছি।

যে দেশে সরকারি ভবন নির্মান কাজে রডের বদলে বাশ ব্যবহার করা হয়, সে দেশে কাজের মান সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। এখন দুর্নীতি সংসদ ভাবনটাকেও ছাড় দিল না!! খুবই খারাপ লাগছে খবরটা শোনার পর থেকে। যে দেশে দুর্নীতির কোন সীমা পরিসীমা নেই, সেখানে এটা হয়ত স্বাভাবিক ব্যাপার(!!!!!) হয়ে দাঁড়াবে অনেকের কাছে। জনজীবনের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা যেখানে উপেক্ষিত, সেখানে একটা ভবন, তা সে যতই গর্বের হোক না কেন, তা নিয়ে অনেকেরই মাথাব্যাথা থাকবে না।

কিন্তু ওই যে বললাম, ভালবাসা। ভুলতে পারছিনা। হয়ত ফুটপাতের ইট, তাও খারাপ লাগছে। মনে হচ্ছে অবমাননা করা হচ্ছে এই ভবনটার। আজ ফুটপাতে হাত গেছে, কাল যে মার্বেল পাথরে হাত লাগবে না কে বলতে পারে; কেননা বরাদ্দে কিছু ক্ষতিগ্রস্থ মার্বেল পাথরের প্রতিস্থাপন কাজও রয়েছে।

অদ্ভুত উটের পিঠে চড়েছে আমার স্বদেশ। কেউ কি দেখার নেই, কেউ কি কিছু করতে পারবে না???????
কেন মন থেকে ফিল করা আমরা ম্যাঙ্গো পিপল হলাম?? কেন ঠেকাতে পারিনা এদের?
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ দুপুর ১:২৩
৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×