somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(রম্য) "কথার কথা"গুলো যদি গুরুত্বহীন কথা না হয়ে সত্যিকারের কথা হত, তাহলে কেমন হত?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দৈনন্দিন জীবনে এবং সাহিত্যে কিছু কথা রুপকার্থে ব্যবহার করা হয়। দুই ক্ষেত্রেই এতে বাক্যের মান বৃদ্ধি হয়। কিন্তু কথাগুলো যদি আক্ষরিক অর্থে ধরি তাহলে কেমন দাঁড়াবে, আসুন তার কয়েকটা দেখার চেষ্টা করি--

১.যমে মানুষে টানাটানি
[ভাবুন তো, এখানে যম হল কালো আলখেল্লা পরা বিশালদেহী একজন। সে অসুস্থ মানুষের একপাশ ধরে টানছে আর রোগীর শুভাকাঙ্ক্ষী এবং ডাক্তারেরা অন্য পাশ ধরে। এক বিশাল tugs of war চলছে। কেমন লাগবে!!!]

২. মৃত্যুর সাথে পাঞ্জা লড়া
[এখানেও ধরুন, মৃত্যু হল কালো আলখেল্লাধারী। সে রোগীর এক হাত ধরে পাঞ্জা লড়ালড়ি করছে!!!]

৩. মাথার তার ছিড়া
[কল্পনা করুন, একজনের মাথায় ঘিলুর পরিবর্তে ঢাকার কোন বিদ্যুতের খুটির মত অজস্র তারের এক প্যাঁচানো জঞ্জাল রয়েছে। তার মধ্যে কয়েকটা তারের কালো রাবার কোটিং ছিড়ে গিয়ে ভিতর থেকে কয়েকটা তামার চিকন তার উকি দিচ্ছে। চোখ বন্ধ করে ভেবে ফেলুন। মাথার তার ছিড়া বলে কথা।]

৪. মাথার স্ক্রু ঢিলা
[এবার ভাবুন, কারও মাথা হার্ডিঞ্জ ব্রিজ বা গ্রামিনফোন-বাংলালিংকের টাওয়ারের মত লোহার মোটা পাত দিয়ে তৈরি। সেগুলোরে ধরে রাখছে লোহার অজস্র বোল্ট ওরফে স্ক্রু। যেন তারা মাথার এই লৌহ নিউরাল নেটওয়ার্ক এর সিন্যাপ্স বা জোড় পয়েন্ট। এবার কল্পনার চোখে দেখুন, কয়েকটা স্ক্রু ঢিলা হয়ে বেরিয়ে আছে, যেন যে কোন মুহুর্তে খসে পড়বে। ব্যাপারটা বেশ ক্রিপি!!! ]

৫. কথাটা মাথার দশহাত উপর দিয়ে গেল
[এবার আরও বেশি কল্পনার সাহায্য নিতে হবে। কথাকে কম্পন না ভেবে ভাবুন কোন মিসাইলের মত। সেটা ক্রমাগত আগুন নিঃসরণ করতে করতে বক্তার মুখ থেকে বেরিয়ে শ্রোতার মাথার ১০ হাত উপর দিয়ে হাইপারসনিক বেগে বেরিয়ে গেল চোখের পলকে। আর শ্রোতা বোকার মত ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল ক্রম অপসৃয়মান অগ্নিপুচ্ছধারী কথার দিকে। আহ, বড্ড প্যাথেটিক!!!]

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×