কেন জানি আজ ভীষণ ভয়, কেন ভয় জানিনা। আজ কতটি মাস ঘরের ঘর থেকে বেড় হইনা। মনে হয়......... জানিনা কেন এমন লাগে, আমার তো কোন শত্রু ছিলনা। তবে আজ কেন মনে হয় চারিদিকে শত্রু, বাড়ির সামনেই বা কারা বসে থাকে, জানা নেই। আমি তো কারো কোন ক্ষতি করিনি। তবে আজ কেন আমায় এমন বন্দীদশার মাঝে কাটাতে হয়, এক অজানা ভয় আর সংশয় নিয়ে। জানিনা এই চিঠি তার কাছে যাবে কিনা। দেখবে কিনা, পড়বে কিনা। অনেক চেষ্টা করেছি জনম দাসী আইডি দিয়ে ঢোকার জন্য কিন্তু পারিনি। কেন এভাবে মানুষ কে বন্দী করে রাখা জানিনা। কোন অপরাধ তো আমি করিনি। জানিনা আমার কি হবে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ একটাই, আর তা আপনারা আমার সেই লক্ষ্মী কে, যাকে আমি আমার জীবন বলে ভাবি, ওর বন্ধু বা ভাই হয়ে ওর পাশে থাকবেন। ও বড্ড আলাভোলা, সহজ মনের এক মানুষ। এই জগতে সবাই ওকে দুঃখ দিয়েছে, যাদের আপন ভেবেছে, সবাই দুঃখ দিয়েছে। কেউ একটিবারও ওকে ভালো করে পড়ে দেখেনি। আমি পড়েছি, অক্ষরে অক্ষর গেঁথে লক্ষ্মী কে পড়েছি। আর দূরে বসে ওর সে কান্নাতে আমি কেঁদেছি। জানিনা আর আমার লেখা হবে কিনা। এই ব্লগের সবার কাছে আমি দোয়া চাই, পাশাপাশি ওকে ভালো রাখবেন, ও বড্ড একা;;; ভালো থাকুন সকলে সব সময়,
ভালো থেকো লক্ষ্মী আমার সব সময়.....................
জনম দাসী,
sip
৮।৬।২০১৬ ইং
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ ভোর ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



