somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিন প্রায় ১২ হাজার মানুষের একসঙ্গে ইফতার আয়োজন

২৮ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান মাস এলেই প্রতিবছর ইরানের ইমাম রেজার মাজার শরীফে ১২ হাজার রোজাদারের একসাথে ইফতারের আয়োজন করা হয়। সকাল থেকেই ইরানের ইমাম রেজার মাজার শরীফের প্রাঙ্গণে শুরু হয়ে যায় ইফতার আয়োজনের প্রাথমিক পর্ব। এখানে রোজাদাররা যেন সবচেয়ে ভাল খাবার দিয়ে ইফতার করতে পারেন সে বিষয়ে রাখা হয় কড়া নজরদারি। স্বাস্থ্যকর হার্বস, পাউরুটি, পনির, খেজুর আর টি-ব্যাগ দিয়ে সাজানো হয় ইফতার বক্সটি। ‘ইমাম রেজার দরগায় আসা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আমরা নিজের খুশিতেই এ কাজ করছি। আমাদেরকে এখানে ইফতারের জন্য এরকম ১২ হাজার বক্স প্যাঁক করতে হবে।’ -বলছিলেন ইফতার প্রস্তুতকারীদের একজন। খবর সময় টিভি'র।
এখানেই শেষ নয়, রয়েছে আরও ইফতারের আয়োজন উন্নতমানের চার টনের বেশি চাল ও সাড়ে তিন টন তাজা মাংস প্রতি রাতের খাবারের আয়োজনে রাখা হয়। আর এই বিশাল কর্মযজ্ঞে অংশ নেয় চার শতাধিক স্বেচ্ছাসেবক। তাদের কাছে এখানে কাজ কড়া সম্মানজনক বলে মনে করেন তারা।
সূর্যোদয় থেকে ইফতারের আগ পর্যন্ত প্রতিদিন ১২ হাজার রোজাদারের জন্য চলে এই আয়োজন। আর এই খাবার পরিবেশনের আগে রোজার প্রতিটা দিন বিশেষ মোনাজাত করা হয়। মাজার প্রাঙ্গণে ১৬ হাজার বর্গমিটার এলাকায় বিছানো হয় গালিচা। যেখানে নারী ও পুরুষদের জন্য রাখা হয় আলাদা বসার স্থান।
‘গত পাঁচ বছর ধরে আমরা এই বিশাল পরিসরে এই ইফতার আয়োজন করে আসছি। আর তা সম্ভব হচ্ছে স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে।’ বলছিলেন আয়োজকদের একজন। ইফতারকারীদের জন্য প্রথমেই আসে পানি এবং স্যুপ। আর মাগরিবের আজানের আগেই আসতে থাকেন হাজার হাজার অতিথি। শুধু ইরান নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে ইফতার করতে আসেন বহু মানুষ। পুরো রমজান মাস জুড়ে এই পবিত্র স্থানে ২৫ লাখেরও বেশি রোজাদার এখানে ইফতার করেন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×