somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার কোনো কিছুই এখন আর গোপন থাকছে না

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কোথায় যাচ্ছেন, কী
করছেন, গত মাসে কোথায় কোথায় গিয়েছিলেন-
সব সে দেখছে। সম্পূর্ণ আপনার অজান্তে।
ব্যক্তিগত বলে আর কিছু থাকছে না। আপনার
যাবতীয় গতিবিধি অতিগোপনে সে নজর রেখে
চলেছে। যেকোনও মুহূর্তে ফাঁস হয়ে যেতে পারে
আপনার ব্যক্তিগত জীবন। সেই ‘অজ্ঞাত’
গোয়েন্দাটি হল তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল।
সম্প্রতি গুগল-এর নয়া পরিষেবায় রীতিমতো ভীত
তামাম দুনিয়া। ঈধষষ ঞরসবষরহব নামে গুগল-এর
আপাত নিরীহ ওয়েব সার্ভিসটিতে বুক দুরু দুরু শুরু
হয়ে গিয়েছে বিশ্বের। টুইটারে এই
পরিষেবাটিকে তো নামই দিয়ে দেয়া হয়েছে
‘ঝপধৎু’ বা ‘ভীতিজনক’। অনেকের আবার
প্রতিক্রিয়া ‘খুব মজার কিন্তু খুব ভয়ের’।
এই পরিষেবাতেই গুগল দেখিয়ে দিল, আপনার
ব্যক্তিগত জীবন তাদের হাতের মুঠোয়। সে
আপনি যতই গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করুন
না কেন।
কী রকম এই অনলাইন সার্ভিস? ঈধষষ ঞরসবষরহব
নামে গুগল-এর নয়া পরিষেবায় ব্যবহারকারীরা
অনায়াসেই দেখে নিতে পারবেন, খুব ঘনঘন তাঁরা
কোথায় কোথায় যাতায়াত করেন।
কয়েক মাস আগে কোন ব্যক্তি কোথায়
গিয়েছিলেন, কতক্ষণ ছিলেন, কখন ফিরেছেন-সব
ম্যাপ এঁকে বুঝিয়ে দিচ্ছে এই অনলাইন সার্ভিস।
এমনকি কোথাও দাঁড়িয়ে আপনি মোবাইলে ছবি
তুললেও, গুগল-এর নতুন পরিষেবা বলে দিচ্ছে,
ছবিটি কোথায় ও কখন তুলেছিলেন। সংস্থার
দাবি, প্রত্যেক ব্যক্তির গতিবিধির বিস্তারিত
তথ্য তাদের হাতে রয়েছে। গুগল-এর এই নয়া
পরিষেবা নিয়ে শুরু হয়েছে তুমূল বিতর্ক।
ব্যক্তিগত জীবনে এহেন নাক গলানোর তীব্র
নিন্দাও করছেন অনেকে। যদিও গুগল-এর সাফাই,
মানুষকে সুখকর কোনও স্মৃতি ফিরিয়ে দিতেই
তারা এই সার্ভিস চালু করেছে। কোনও ভালো
রেস্তোরাঁ বা জায়গার কথা চটজলদি মনে করিয়ে
দেবে ঈধষষ ঞরসবষরহব। গুগল-এর তথ্য-প্রযুক্তি
বিজ্ঞানী জেরার্ড স্যানজ-এর কথায়, ‘আপনি
যদি চটজলদি মনে করতে চান, কোথায় কোথায়
আপনি যাতায়াত করেছেন, তাহলে এই পরিষেবা
আপনাকে সব মনে করিয়ে দেবে। গত কয়েক মাস
ধরে আপনি যেখানে যেখানে গিয়েছেন, সব
ম্যাপ বলে দেবে। কতক্ষণ সময় কাটিয়েছিলেন,
তাও মনে পড়ে যাবে।’ গুগল জানাচ্ছে, এই সব তথ্য
তাদের হাতে আসছে স্মার্টফোনের সাহায্যে।
অর্থাৎ কোনও ব্যক্তির মোবাইল ফোনই সেই
ব্যক্তির যাবতীয় তথ্য গুগল-এর হাতে তুলে দিচ্ছে
প্রতি মুহূর্তে। গুগল-এর দাবি, ঈধষষ ঞরসবষরহব
পরিষেবায় প্রত্যেকের ব্যক্তিগত জীবন সুরক্ষিতই
থাকবে। সংস্থার তরফে বলা হচ্ছে, ‘আপনার
টাইমলাইন একেবারেই আপনার ব্যক্তিগত। তাই শুধু
আপনিই তা দেখতে পাবেন। আপনি চাইলে
ইচ্ছেমতো লোকেশন ডিলিটও করে দিতে পারেন।’
তবুও, সাবধানের মার নেই!

facebook -এ আমি...
→ http://www.facebook.com/amdad.ali.982
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×