শিক্ষা ক্ষেত্রে চরম নৈরাজ্য সৃষ্টি করার মাধ্যমে কি উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে?
০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২৯ অক্টোবরের সাধারন নির্বাচনের পরবর্তী সহিংসতায় এই ৩ মাসে ৬২ জন মানুষ হত্যা হয়েছে বলে খবরে প্রকাশ। আমি এ বিষয়ে লেখা টানব না। কিন্তু সারাদেশে শিক্ষাঙ্গনগুলোতে যে পরিমান সন্ত্রাস, চাদাবাজি, সহিংসতা চলছে তা যে কোন সুশীল মানুষের বিবেক কে নাড়া দেয়। এরই ধারাবাহিকতায় এক গ্রুপের হাতে আরেক গ্রুপের নেতা খুন হওয়ার মধ্য দিয়ে এই সহিংসতায় নতুন মাত্রা যোগ করেছে। আর প্রতিপক্ষ হলে তো তা স্বাভাবিক বলেই ধরে নেয়া হয়। কিন্তু একটা মেধাবী ছাত্রের শিক্ষা জীবন কি এভাবে নষ্ট হওয়ার কথা ছিল? প্রত্যেক অভিভাবক ই তার সন্তানকে উজ্জল ভবিষ্যত ভাল হওয়ার আশা করে উচ্চ শিক্ষার জন্য নামী দামী বিদ্যাপিঠ গুলোতে প্রেরন করে। কিন্তু বিদ্যাপিঠের শিক্ষাগুরুদের নহায়তায় নোংরা রাজনীতির কারনে অকারনে ঝড়ে পড়তে দেখা যায় শিক্ষার্থীকে। কিন্তু এর দায়ভার কি বিদ্যাপিঠ গুলো নেবে? অবশ্যই না। আজ সারা বাংরাদেশে সরকারী দলের ছাত্র সংগঠনের গ্রুপিং, লবিং, টেন্ডারবাজি, চাদাবাজি সহ শিক্ষাঙ্গনে এক অস্থির অবস্থা শিক্ষার্থীদের এক চরম ভোগান্তির মধ্যে ফেলেছে। তাহলে সরকার কি এই ছাত্রদের ,ছাত্রীদের শিক্ষাজীবনকে নষ্ট করে দিতে চায়? অতীতের যে কোন সময়ের চাইতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা বেশী লক্ষ্য করা যাচ্ছে। এবার সময় এসেছে বুদ্ধিভিত্তিক হারিয়ে যাওয়া ছাত্ররাজনীতির যুগ ফিরিয়ে আনার। এই মারকাট রাজনীতিকে আপনারা রাজনীতি বললেও যে কোন ভদ্রসমাজ একে নোংরামী বলেই ডাকবে।
আর এই নোংরামীকে পুজি করে এদেশকে অস্থির করে কারা ফায়দা লুটতে চায়?
তাদেরকে চিহ্নিত করতে হবে দ্রুততার সাথে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন