somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সচিত্র রিপোর্ট ছাত্রলীগের সালিশ...

২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোটা দুটি লাঠি টেবিলের ওপর। চারিদিকে গোল করে বসানো হয়েছে লাল প্লাস্টিকের চেয়ার। সামনে ফাঁকা স্থানে বসে আছে ৮-১০ জন। যাদের মধ্যে শিশু থেকে মাঝ বয়সী পর্যন্ত রয়েছে।

সালিশের আয়োজন চলছে। সালিশ মানে আর কিছুই না.. এদের পেটানো। এদের অপরাধ সুনির্দিষ্ট না তবে একটি অপরাধ অবশ্যই রয়েছে তা হচ্ছে সোহরোওয়ার্দী উদ্যানের প্রধান নিয়ন্ত্রকের আস্থা তারা অর্জনে ব্যর্থ হয়েছে।

সালিশের মধ্যমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্র লীগের নেতা শহীদুল। দাপুটে নেতাদের পুরো নাম সাধারণত জানা থাকে না। কিন্তু এই শহীদুল যে ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ডান হাত সেকথা জানালেন অনেকেই।

সোহরোওয়ার্দী উদ্যানের কন্ট্রোল এখন তার হাতে। এখানে নাকি গাছের পাতাটি পর্যন্ত তাকে না জানিয়ে নড়ে না।

বয়সের তুলনায় পেটভারী শহীদুলের গদাই লস্করি চাল গ্রাম্য মাতুব্বরকেও হার মানায়। শুরু হলো সালিশ... অন্য অর্থে পেটানো।

কিশোর তরুণদের এক দফা পিটানোর পর শুরু হলো আসল সালিশ কাজ। অপরাধ ভেদে একেকজনকে কানধরে ওঠবস কিংবা হাতজোর করে ক্ষমা প্রার্থনা করতে হলো।

শহীদুলকে না চিনতে পারায় একজনের পিঠে পড়লো বাড়তি লাঠির ঘা, সঙ্গে খিস্তি খেউর: ...পুত উদ্যানে থাকস আর আমারে চিনোস না।

খোঁজ নিয়ে জানা গেলো... শহীদুল ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ডানহাত। তার হয়ে তিনিই নিয়ন্ত্রণ করেন উদ্যানের যাবতীয় কর্মকাণ্ড। ছাত্রলীগের শীর্ষস্থানীয় পদে আসীন হওয়ার আগে সে কাজটি নাজমুল নিজেই করতেন।

উদ্যানের কর্মকাণ্ড মানেই হচ্ছে এখানে যেসব কাজ চলে যেমন মাদক সেবন, চুরি-চামারি কিংবা নির্জনে ঠেকা দেওয়া এসব। যাদের পেটানো হলো.. কিংবা শাস্তি তাদের অনেকেরই অভিযোগ ভাগ বাটোয়ারা সঠিক না হলেই এমনটা শাস্তির মুখে পড়তে হয় তাদের।

তবে সালিশকারীদের দাবি উদ্যানে যাতে কোনো অন্যায় কাজ না হতে পারে সে জন্যই এ ব্যবস্থা।

কিন্তু তাই বলে সালিশের নামে এমন পেটানোর কোনো অধিকার তাদের আছে কি না তার উত্তর... উদ্যান আমরা কন্ট্রোল করি তাই পেটানোর অধিকার আমাদেরই। এখান থেকে নেওয়া
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×